1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

টানা ৩ দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফেরা প্রধানমন্ত্রী এবার টানা তিন দেশ সফরের পরিকল্পনা করছেন। সব কিছু ঠিক থাকলে আগামী ২৮ মে ঢাকা ছাড়বেন তিনি। জাপান, সৌদি আরব ও তৃতীয় আরেকটি দেশ সফর শেষে ঈদের পর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

জাপানে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠানে যোগদান
জাপানের সবচেয়ে বড় মিডিয়া প্রতিষ্ঠান নিকেই প্রতি বছরের মতো এবারও টোকিওতে ‘ফিউচার অব এশিয়া’ অনুষ্ঠান আয়োজন করছে। আগামী ৩০ ও ৩১ মে অনুষ্ঠিতব্য এ আয়োজনে অংশ নিতে প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছে কর্তৃপক্ষ।

নিকেইয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, ৩০ মে সকালে শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা। এরপর একটি প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন। একই দিন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহামেদও বক্তব্য দেবেন ওই অনুষ্ঠানে। পরদিন অন্য একটি অনুষ্ঠানে ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে অংশ নেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ও জাপান ৪০তম ওডিএ (অফিশিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স) প্যাকেজের জন্য আলোচনা করছে। এই প্যাকেজের আওতায় জাপান আমাদের ২২০ কোটি ডলার সহায়তা দেবে, যা মাতারবাড়ি বন্দর ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ব্যবহার হবে। এছাড়া ম্যাস র‌্যাপিড ট্রান্সপোর্টের একটি অংশ বাস্তবায়নেও এখান থেকে অর্থ ব্যয় করা হবে।

তিনি বলেন, আমরা আশা করছি আগামী ২৯ মে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকের পরে আমরা এই বিষয়ে একটি চুক্তি সই করতে সমর্থ হবো।’ পৃথিবীর বিভিন্ন দেশের নেতারা ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং আশা করা হচ্ছে সেখানে সাইডলাইনে তাদের কারো কারো সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে।

আরেকজন কর্মকর্তা বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে আমরা জাপানের সহায়তা চাইবো।

সৌদি আরবে ওআইসি সামিটে অংশগ্রহণ
আগামী ৩১ মে সৌদি আরবে ওআইসি সামিট অনুষ্ঠিত হবে। ওই সামিটে যোগ দিতে জাপান থেকে সৌদি আরব যাবেন প্রধানমন্ত্রী।

সরকারের আরেকজন কর্মকর্তা বলেন, মুসলিম বিশ্বের সংহতি কামনা করে প্রধানমন্ত্রী সেখানে বক্তব্য দেবেন।’ তিনি জানান, এছাড়া রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তাও চাইবেন প্রধানমন্ত্রী।
ওই কর্মকর্তা জানান, সামিট শেষে একটি ইশতেহার প্রকাশ করা হবে এবং ওই ইশতেহারে রোহিঙ্গা ইস্যুটি যেন জোরালোভাবে আসে তার জন্য আলোচনা করবে বাংলাদেশ। এছাড়া প্রধানমন্ত্রী ওমরাহ পালন করবেন এবং মদিনা সফর করবেন।

তৃতীয় আরেক দেশ সফরের সম্ভাবনা
সৌদি আরবের সফরের পরে ব্যক্তিগত সফরে আরেকটি দেশে যেতে পারেন প্রধানমন্ত্রী।

একজন কর্মকর্তা বলেন, আমরা এটি নিয়ে বর্তমানে আলোচনা করছি এবং সবকিছু ঠিক থাকলে ব্যাক্তিগত সফর শেষে তিনি ঈদের পর ঢাকা ফিরবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!