1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
জয়ের পর যা বললেন নুসরাত জাহান - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম পলাশবাড়ীতে প্রথমবার মহিলাদের অংশগ্রহণে ঈদের নামাজের জামাত, প্রশংসায় ভাসছে বায়তুল করিম জামে মসজিদ আফগান-পাকিস্তান সীমান্তে ঈদ উপলক্ষ্যে যুদ্ধবিরতি ঘোষণা তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু

জয়ের পর যা বললেন নুসরাত জাহান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে জয়ী হয়েছেন নুসরাত জাহান। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে তিন লক্ষাধিক ভোট বেশি পেয়েছেন তারুণ্যের এই টালিউড সেনসেশন।

২৯ বছর বয়সী এই বাঙালি অভিনেত্রী বিজেপির স্বায়ন্ত বসু ও কংগ্রেসের কাজী আবদুর রহিমের বিরুদ্ধে ভোট করেছেন। ভোটে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন এমন আশঙ্কা করা হলেও শেষ পর্যন্ত তা হয়নি। মুসলিম ভোটার অধ্যুষিত এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘চয়েজে’ আস্থা রেখেছেন স্থানীয়রা।

জয়ের পর মমতাকে কৃতিত্ব দিতে ভুল করেননি নুসরাত। বলেছেন, এই জয় মাটি আর দিদিকে উৎসর্গ করলাম।

গত কয়েক বছর ধরেই বসিরহাট তৃণমূল কংগ্রেসের শক্তঘাঁটি হিসেবে পরিচিতি পেয়েছে।

নুসরাতকে প্রার্থী ঘোষণার পরেই তাকে নিয়ে বিরোধী পক্ষ ব্যাপক অপপ্রচারে নামে। তাকে নিয়ে অশ্লীল ছবি বানিয়ে তা ইন্টারনেটে ট্রল করেন তারা। কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিতে নতুন আসা এই অভিনেত্রী বিজয়ী হয়ে ছাড়লেন।

ভোট গণনার দিন বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ বাড়ি থেকে বের হন নুসরাত। তখন জয়ের ব্যবধান আড়াই হাজার। ফিরোজা ফুলের নকশা তোলা হালকা গোলাপি শাড়ি, ফুলহাতা গোলাপি ব্লাউজ, আর খোলা চুলে সতেজ তারকা জানালেন, ‘জয়ের বিষয়ে আমি পজিটিভ।

দুপুর ১২টা নাগাদ বসিরহাটে পৌঁছে টাকির একটি গেস্ট হাউসে ওঠেন নুসরাত। প্রায় চার ঘণ্টা ঘরে বসে ল্যাপটপে চোখ রেখেছেন তিনি। বাবা-মামা ও সঙ্গীদের সঙ্গে গল্পগুজব করে সময় কাটিয়েছেন। মাঝেমধ্যে স্থানীয় দলীয় কর্মীরা এসে দেখা করে গেছেন। নিজের জয়ের ব্যবধান ক্রমশই বাড়ছে। কিন্তু দলের অপ্রত্যাশিত ফলে উদ্বেগ প্রকাশ করছিলেন বারবার। অতিথিশালায় থাকা দলীয় নেতাদের সঙ্গে বসিরহাটে জয়ের ব্যবধান নিয়ে কথা হচ্ছিল। হঠাৎ তা থামিয়ে দিলেন নুসরাত।

এরই মধ্যে খবর এলো- ব্যবধান দুই লাখ ছাড়িয়েছে। ঘড়ির কাঁটায় তখন ৩টা ৫০ মিনিট। রাজ্যের কনিষ্ঠতম সাংসদ নুসরাত প্রথমেই বাবাকে সবুজ আবির ছুঁইয়ে আশীর্বাদ চাইলেন।

অতিথিশালা থেকে বেরিয়ে বিকাল ৪টা নাগাদ সহযোদ্ধাদের নিয়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র ভ্যাবলা পলিটেকনিক কলেজের উদ্দেশে রওনা হলেন নুসরাত। গত দেড় মাসে তাকে দেখতে যেভাবে ভিড় জমেছিল, এদিনও বসিরহাটের তারকাকে দেখতে গণনাকেন্দ্রের আশপাশে তেমনই জমায়েত। মাত্র মিনিট দশেক গণনাকেন্দ্রের মধ্যে ছিলেন তিনি। সমর্থকদের অনুরোধে গণনাকেন্দ্র থেকে বেরিয়ে এসইউভির হুড খুলে রোড শো করতে বাধ্য হলেন নুসরাত। তখনও তিন লাখ ২২ হাজারের বেশি জয়ের ব্যবধান তৈরি হয়নি। ইছামতীর পাড়ের রাজনীতির ময়দানে নেমে পড়ার সাহস দিয়েছিলেন ‘দিদি’ তথা মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিদিকেই জয় উৎসর্গ করলেন নুসরাত। গণনাকেন্দ্র থেকে বেরিয়ে বললেন, ‘মাটি আর দিদিকে জয় উৎসর্গ করলাম।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft