1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

জ্বালানী ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নাইজারে অন্তত ৫৮ জনের মর্মান্তিক প্রাণহানি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামি’র বিমানবন্দরের কাছে একটি জ্বালানী ট্র্যাংকার ট্রাক বিস্ফোরণের ফলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫৮ জন নিহত হয়েছে। ট্যাংকার ট্রাকটি রেল লাইনের কাছে পার্ক করতে গিয়ে উল্টে যাওয়ার পর সেখানে শতাধিক মানুষ তেল সংগ্রহ করতে জড়ো হয়।

এ সময় কোনো কারণে সেখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রোববার রাতের এ মর্মান্তিক দুর্ঘটনায় আরো ৩৭ ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। খবর পার্স টুডের।

প্রেসিডেন্ট মোহাম্মাদু ইসুফু হাসপাতাল পরিদর্শন করে আহতদের খোঁজখবর নিয়েছেন। একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা এএফপি’কে বলেন, মধ্যরাতের একটু আগে রেল লাইনের উপর ট্রাকটি উল্টে গেলে আশপাশের প্রচুর মানুষ তেল সংগ্রহ করতে সেখানে জড়ো হয়।

তিনি বলেন, এ সময় কারো হাতে থাকা আগুনের কারণে হঠাৎ ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং হতভাগ্য মানুষগুলো আগুনের মধ্যে আটকে যায়। নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ বাজুম জানিয়েছেন, তেল সংগ্রহ করতে আসা এক ব্যক্তির মটোরসাইকেলের স্পার্ক থেকে বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

নাইজারের প্রতিবেশী এবং আফ্রিকার বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ নাইজেরিয়ায় প্রায়ই জ্বালানী ট্যাংকার বিস্ফোরণ ঘটে। ২০১২ সালে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে এরকম এক বিস্ফোরণে শতাধিক মানুষ নিহত হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!