1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করলো ভারত

  • আপডেট হয়েছে : শনিবার, ২৫ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের বর্ধমানে এক বোমা বিস্ফোরণের ঘটনায় জেএমবির সংশ্লিষ্টতা পাওয় যায়
উগ্র ইসলামপন্থী দল জামাতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবিকে একটি নিষিদ্ধ সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করেছে ভারতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশে এই দলটি অনেক আগেই নিষিদ্ধ করা হয়েছিল, এবং সন্ত্রাসী কার্যক্রমের দায়ে শায়খ আবদুর রহমান ও সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ এর একাধিক নেতার মৃত্যুদন্ড কার্যকর হয়েছে।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নোটিশকে উদ্ধৃত করে বার্তা সংস্থা পিটিআই শুক্রবার বলেছে, এই সংগঠনটি সন্ত্রাসী কার্যক্রম সংঘটিত এবং উৎসাহিত করেছে, তা ছাড়া ভারতের যুবকদের উগ্রপন্থায় দীক্ষিত করা এবং সন্ত্রাসী কার্যক্রমে নিয়োগ করার কাজেও জড়িত ছিল।

এতে বলা হয়, এ কারণে জামাতুল মুজাহিদীন বাংলাদেশ অথবা জামাতুল মুজাহিদীন ইন্ডিয়া বা জামাতুল মুজাহিদীন হিন্দুস্তান নামের সব রকম সংগঠনকে বেআইনী কার্যক্রম (প্রতিরোধ) আইন ১৯৬৭-তে অন্তর্ভুক্ত করা হলো।

বাংলাদেশের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বেশ কয়েকটি জঙ্গী হামলার ঘটনার সাথে জেএমবি জড়িত বলে উল্লেখ করেছে।

অন্যদিকে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো ২০১৪ সালের অক্টোবর মাসে বর্ধমানের বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জেএমবির সংশ্লিষ্টতা ছিল উল্লেখ করেছে।

জেএমবির উত্থান হয় বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোয়
বাংলাদেশের উত্তরাঞ্চলে ১৯৯৮ সালে জাগ্রত মুসলিম জনতা বাংলাদেশ বা জেএমজেবির জন্ম হয়। কিন্তু প্রথম কয়েক বছর এ সংগঠন সম্পর্কে নিরাপত্তা বাহিনী এবং সাধারণ মানুষের তেমন কোনও ধারণা ছিলনা।

পরিস্থিতি বদলাতে ২০০১ সালের পর থেকে। ২০০৪ সালের দিকে সংগঠনটির নাম বদলে হয় জামাতুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবি। ২০০৫ সালে সারা বাংলাদেশে একযোগ বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রথম সবার নজর কাড়ে জেএমবি।

২০০৫ সালের পর থেকে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযানের মুখে জেএমবি কোণঠাসা হয়ে পড়ে।
দু বছর পর ২০০৭ সালে সংগঠনের দুই শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম এবং শায়খ আব্দুর রহমানের ফাঁসি হয়। তবে এর আরেক নেতা সালাহউদ্দিন এখনো পলাতক।

বাংলাদেশের জঙ্গি হামলাগুলোর সাথে ইসলামিক স্টেটের সংশ্লিষ্টতার ব্যাপারটি অস্বীকার করে থাকেন সরকারের একাধিক মন্ত্রী। তারা বলেন, বাংলাদেশে আইএসের কোন অস্তিত্ব নেই এবং এগুলো স্থানীয় জঙ্গি সংগঠনেরই কাজ।

কিন্তু ইসলামিক স্টেটের সাথে জেএমবির এক ধরণের সম্পর্কের একটা ধারণা পাওয়া যায় আইএসর মুখপত্র দাবিক-এর প্রকাশিত কিছু নিবন্ধ থেকে। এতে স্পষ্টই বলা হয়, জেএমবিকে বাংলাদেশে তাদের ঘনিষ্ঠ সংগঠন বলেই মনে করে আইএস।

দাবিকের দ্বাদশ সংখ্যায় এক নিবন্ধে বলা হয়, বাংলাদেশের ইসলামপন্থী সংগঠনগুলোর মধ্যে একমাত্র জামাতুল মুজাহিদীনই যথার্থ জিহাদি সংগঠন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!