1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

জম্মু-কাশ্মীরে বিজেপি নেতাকে গুলি করে হত্যা

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কাছে গুলি করে হত্যা করা হয়েছে এক বিজেপি নেতাকে। বিজেপির ওই দাপুটে নেতার নাম গুল মহম্মদ মীর (৬০)।

আজ রবিবার ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ভেরিনাগ অঞ্চলে গুল মহম্মদ মীরের বাড়িতেই তাকে গুলি করে সন্ত্রাসবাদীরা।

পুলিশ জানিয়েছে, পাঁচটি গুলি লেগে ঝাঁঝরা হয়ে যায় গুল মহম্মদের দেহ। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। অল্প সময়ের মধ্যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

অনন্তনাগ জেলার বিজেপির সহ-সভাপতি ছিলেন গুল মহম্মদ মীর। ২০০৮ থেকে ২০১৪ পর্যন্ত দোরু বিধানসভা থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন গুল মহম্মদ।

জেলা হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, তিনটি গুলি বুকে এবং দুটি গুলি গুল মহম্মদরে পেট থেকে বের করা হয়েছে।

সন্ত্রাসীদের হামলায় এই মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ।

টুইটারে তিনি লিখছেন, দক্ষিণ কাশ্মীরে বিজেপির অন্যতম প্রধান মুখ গুল মহম্মদ মীরকে গুলি করে হত্যা করা হয়েছে। ঘটনাটির আমি তীব্র ভাষায় নিন্দা করছি। তার আত্মার শান্তির কামনা করি।

বিজেপি নেতার ওপর হামলায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রাজ্য বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!