1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ছাত্রলীগের কমিটিতে মিস ওয়ার্ল্ডের সেই বিবাহিত লাবণী

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

সোমবার (১৩ মে) বিকালে ঘোষিত হলো বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ তালিকা। কেন্দ্রীয় ওই কমিটিতে পদ পাওয়া না পাওয়া নিয়ে চলছে উত্তেজনা ও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ।

ইতিমধ্যে ছাত্রলীগের কমিটি নিয়ে ঢাবিতে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ডাকসুর তিন নেতাসহ অন্তত ৮জন আহত হয়েছেন।

তবে এতোসবের মাঝেও যে চমক রয়েছে তাহলো কমিটিতে উপ-সাংস্কৃতিক সম্পাদক পদটি দেয়া হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশে অংশ নেয়া আলোচিত আফরিন লাবণীকে।

ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫-এর গ ধারা অনুযায়ী কোনো বিবাহিত ব্যক্তি সংগঠনটির পদে আসতে পারবেন না। কিন্তু বিবাহিত হয়েও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পেয়েছেন মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেয়া বিতর্কিত আফরিন সুলতানা লাবণী। তিনি উপ-সাংস্কৃতিক সম্পাদক পদ পেয়েছেন। গঠনতন্ত্র লঙ্ঘন করে ছাত্রলীগে পদ পাওয়ায় সমলোচিত হচ্ছেন তিনি।

লাবণী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ছাত্রী।এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ কমিটির সাংগঠনিক সম্পাদক ছিলেন লাবণী।

সর্বশেষ মিস ওয়ার্ল্ড বাংলাদেশ সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন লাবণী। চূড়ান্ত পর্ব পর্যন্ত গিয়ে পৌঁছেছিলেন এই শিক্ষার্থী।

তবে চূড়ান্ত পর্বে বিচারক ইমির এক প্রশ্নের জবাব দিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচিত ও ট্রলড হয়েছিলেন তিনি।

তাকে নিয়ে হাস্যরসে মেতে ওঠে নেটজনতা। টিকটক ভিডিও বানানো হয় সেই সেগমেন্ট নিয়ে।

সেই অনুষ্ঠানে তাকে বিচারক প্রশ্ন করেছিলেন, ‘তোমাকে যদি তিনটি উইশ করতে বলা হয়, সে উইশগুলো কী হবে?’

এমন প্রশ্নে লাবণী জানিয়েছিলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সি-বিচ কক্সবাজার, সুন্দরবন এবং পাহাড়-পর্বতকে তিনি উইশ করতে চান। লাবণীর এমন উত্তরে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।’

এদিকে কেন্দ্রীয় কমিটির সদস্য হওয়ায় বেশ উচ্ছ্বসিত মডেল আফরিন লাবণী।

একটি গণমাধ্যমকে নিজের এই উচ্ছ্বাস প্রকাশে তিনি বলেন, ‘আমার অনেক বড় স্বপ্নপূরণ হয়েছে। এই ঐতিহ্যবাহী সংগঠনে দায়িত্ব পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি। কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়ে আমি ভীষণ আনন্দিত। দল আমার পরিশ্রমের মূল্য দিয়েছে।’

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়ে লাবণী জানান, ‘স্কুলের গণ্ডি পার হবার পর থেকে থেকেই রাজনীতির প্রতি আমার ভালোলাগা কাজ করে। আর ছাত্রলীগ আমাকে সবসময় অনুপ্রেরণা যুগিয়েছে।’

নিজের দায়িত্ব সম্পর্কে তিনি বলেন,‘ ছাত্রলীগ হচ্ছে এমন একটি সংগঠন যার মাধ্যমে দেশের সব ভালো কাজে নিজেকে নিয়োজিত করা যায়। আমি নিজেকে সবসময় দেশের সেবায় নিয়োজিত রাখতে চাই।’

সেই বিশ্বসুন্দরী প্রতিযোগিতার পর আর শোবিজে দেখা যাচ্ছে না তাকে। এ বিষয়ে লাবণী বলেন, ‘হা পড়াশোনা আর রাজনীতির জন্য সময় করে উঠতে পারছি না। তবে রাজনীতির পাশাপাশি আগামীতে মিডিয়ার কাজে সম্পৃক্ত থাকতে চেষ্টা করব।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!