1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ছাতকে আ.লীগে সংঘর্ষে একজন নিহত, ওসি গুলিবিদ্ধ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতক উপজেলার সুরমা নদীতে চাঁদাবাজি নিয়ে আওয়ামী লীগের দুইপক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শাহাবুদ্দীন নামের একজন নিহত হয়েছেন।  ছাতক থানার ওসি মোস্তফা কামালসহ দুই পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসিসহ গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষ থামাতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২৮ জনকে অাটক করেছে পুলিশ। অভিযান চলছে।

মঙ্গলবার রাত ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদশীরা জানায়, ছাতক উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য শাহিন চৌধুরী ও ছাতক পৌরসভার কাউন্সিলর তাপস চৌধুরী এবং জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীম আহমেদ চৌধুরীর মধ্যে সুনামগঞ্জের ছাতকের অংশের সুরমা নদীতে চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্ব চলে আসছে বেশ কিছু দিন ধরে। ছাতক পৌরসভার নয়জন কাউন্সিলর মিলে একটি সমিতির মাধ্যমে সুরমা নদীতে চাঁদার টাকা তুলেন। নদীতে চাঁদাবাজির ঘটনায় গত রোববার সুরমা নদীতে কাউন্সিলর তাপসের পক্ষের লোকজন চাঁদার টাকা তুলতে গেলে পুলিশ দুজনকে আটক করে। এনিয়ে শামীম আহমেদ চৌধুরীর লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কাউন্সিলর তাপসকে তুচ্ছ-তাচ্ছিল্ল করে লেখালেখি করেন।

এ নিয়ে শাহিন চৌধুরী কাউন্সিলর তাপসের পক্ষ নিয়ে পাল্টা জবাব দেন। ফেসবুকে গালাগালির জের ধরে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উভয়পক্ষ ছাতক পৌর শহরে জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় উভয়পক্ষ গোলাগুলি করে। এতে শাহাবুদ্দীন নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ছাতক থানার ওসি মোস্তফা কামাল বাঁ পায়ে গুলিবিদ্ধ হন। এ সময় আরো এক পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ ৫ পুলিশ আহত হয়েছেন।

এদিকে গোলাগুলির ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ আরো অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে গুরুতর আহতদের ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ছাতক থানার ওসি ও পুলিশ সদস্যকে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল ছাতাক) বিলাল হোসেন একজন নিহত ও ছাতক থানার ওসির গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এই সংঘর্ষে আরো এক পুলিশ সদস্য গুলিবিদ্ধসহ মোট ৫ পুলিশ আহত হয়েছেন। এই ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা আবিদা আফসারিন জানান, নদীতে চাঁদাবাজি নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘর্ষ চলছে। আমরা পুলিশ প্রশাসনসহ ঘটনা সামাল দেওয়ার চেষ্টা করছি। এতে বেশ কয়েকজন আহত হবার খবর পেয়েছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!