1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

গ্রাম আদালত প্রকল্প গাইবান্ধায় ‘সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

জেলা পর্যায়ে গ্রাম আদালত প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক এক বার্ষিক সমন্বয় সভা আজ বুধবার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সরকার, ইউরোপীয়ান ইউনিয়ন এবং ইউএনডিপি এর আর্থিক সহায়তায় পরিচালিত বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের সহযোগিতায় বার্ষিক সভায় প্রকল্পের চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় প্রকল্পভূক্ত জেলার চলমান কার্যক্রমের পর্যালোচনা, বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও তা দূরীকরণের সম্ভাব্য উপায়সমূহ এবং স্থানীয় প্রশাসনের নেতৃত্ব ও মনিটরিং এর মাধ্যমে গ্রাম আদালত স্থানীয়করণ বিষয়ে আলোচনা করা হয়।

জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় প্রকল্পভুক্ত উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপ-পরিচালক, স্থানীয় সরকার, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর, জেলা প্রশিক্ষণ পুলের সদস্য বৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বেসরকারি প্রতিষ্ঠান ও সহযোগী বেসরকারী সংস্থা ইএসডিও-এর প্রতিনিধিসহ ৮৩ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, মোছাঃ রোখছানা বেগম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, গ্রামে অনেক ছোটখাটো ঘটনা ঘটলেও সাধারণ মানুষ তার প্রতিকার চাইতে থানা বা জেলা আদালতে আসেন যাতে অনেক সময় ও অর্থ ব্যয় হয়। পক্ষান্তরে গ্রাম আদালতে ২০/৩০ দিনের মধ্যে একটি বিচার নিষ্পত্তি করা যায়। তাই দরিদ্র ও প্রান্তিক এলাকার জনগণ যাতে গ্রাম আদালতের মাধ্যমে কম সময়ে ও কম খরচে তাদের বিরোধ নিষ্পত্তি করতে পারে এ জন্য উপস্থিত সংশ্লিষ্ট সকলকে একসাথে ভূমিকা রাখতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!