1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গোবিন্দগঞ্জে নিষিদ্ধ ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌর এলাকা থেকে প্রায় আড়াই লক্ষ টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেটসহ সবুজ কুমার সরকারকে আটক করেছে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পে।

র‌্যাব – ১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ৫ মে রবিবার সকালে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ পৌরসভা এলাকায় চৌরাস্তা মোড়ের কাছে হিলি থেকে গোবিন্দগঞ্জ আসা একটি নম্বর বিহিন সিএনজি চালিত অটো রিক্সা তল্লাশী করে চোরাকারবারি সবুজ কুমার সরকার(২২) কে আটক করে তার দখলে থাকা ভারতীয় চোরাচালানকৃত ভারতীয় নিষিদ্ধ যৌন উত্তেজক টারগেট-১০০ ট্যাবলেট ৩ টি বস্তায় মোট ৭৮২৪০ টি যার মুল্য অনুমান আড়াই লক্ষ টাকা উদ্ধার করে সিএনজিসহ জব্দ করেছে। পলাতক কুখ্যাত চোরাকারবারী গোবিন্দগঞ্জ উপজেলার লোনতলা গ্রামের লিটু মিয়া কে গ্রেফতারের জন্য অভিযান চলছে। তাকে ইতিপুর্বেও একই অপরাধে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃত সবুজ কুমার সরকার(২২) গোবিন্দগঞ্জ উপজেলার বামনকুড়ি গ্রামে রণজিত কুমার সরকার ছেলে।

এ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটককৃত সবুজ কুমার সরকারকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্প সিপিসি-৩ ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি মোহাঃ হাবিবুর রহমান এখবর নিশ্চিত করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!