1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবিতে নিহত ৩ ॥ নিখোঁজ ৬

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার গিদারি ইউনিয়নে ব্রহ্মপুত্র নদে এক নৌকা ডুবিতে মঙ্গলবার সকালে তিনজনের মৃত্যু হয়েছে। তারা হলো- ধুতিচোরা গ্রামের ইনছার আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৫), দক্ষিণ গিদারি মৃত আইজল মুন্সির স্ত্রী ফিরোজা বেওয়া (৪০) ও সাজু মিয়ার মেয়ে শান্তনা খাতুন (১০)। এছাড়া এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ জন নিখোঁজ রয়েছে। অনেক খোঁজাখুজি করেও তাদের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

তবে আত্মীয় স্বজনদের কাছ থেকে নিখোঁজ দুইজনের নাম পাওয়া গেছে। তারা হলো- দক্ষিণ গিদারির মিনহাজ মিয়ার মেয়ে মেরেনা আকতার (১৩) ও ধুতিচোরা গ্রামের ফুলমিয়ার ছেলে আঙ্গুর মিয়া (৪০)।
স্থানীয়রা জানায়, সদর উপজেলার গিদারি ইউনিয়নে নয়া গ্রাম থেকে সকালে ৫০ জন কৃষি শ্রমিক নারী ও পুরুষ ভুট্টার জমিতে কাজ করার জন্য নৌকায় করে ব্রহ্মপুত্র নদ পার হচ্ছিল। নদীর অপর পাড়ে ধুতিচোরা গ্রামে যাওয়ার পথে মাঝ নদীতে পৌছলে হঠাৎ করে নৌকাটি ডুবে যায়। এসময় ৯ জন নৌকা যাত্রী পানিতে ডুবে যায়। এরমধ্যে ৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়নি। বাকি যাত্রীরা সাঁতরে কূলে উঠতে সক্ষম হয়।

গাইবান্ধা ফায়ার সার্ভিসের লিডার বখতিয়ার উদ্দিন জানান, ৩০ জনের মত যাত্রী বহনে সক্ষম একটি নৌকা অতিরিক্ত যাত্রী নেয়ার ফলে নৌকায় পানি উঠে নৌকাটি ডুবে যায়। এব্যাপারে নিখোঁজদের খুঁজে বের করার জন্য রংপুর থেকে ডুবুরিদল শীঘ্রই ঘটনাস্থলে এসে পৌছবে বলে তিনি উল্লেখ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!