1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গাইবান্ধায় ইমারত নির্মাণ শ্রমিকের ঝুলানো লাশ উদ্ধার : স্ত্রী পলাতক

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৫৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সদর উপজেলা থেকে আমির হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ মে সোমবার বেলা ১১টায় সদর উপজেলার কুপতলার ধর্মতলা গ্রামে আমিরের ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। আমির হোসেন রাজমিস্ত্রির সহযোগী হিসেবে কাজ করতো সে একজন ইমারত নির্মাণ শ্রমিক ।

আমিরের বড় ভাই জবিউল ইসলাম বলেন, ৫ মাস আগে আমির হোসেনের সাথে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ীর খাটিয়ামারীর চরের মহির উদ্দিনের মেয়ে মনজু রানীর (১৮) বিয়ে হয়।গতকাল রবিবার রাত ১১টার দিকে সবাই ঘুমিয়ে পড়েন। আজ সোমবার ভোরে আমির হোসেনের দরজা খোলা এবং সে বাঁশের সাথে ঝুলিয়ে আছে। এসময় তার স্ত্রী মনজু ছিল না। থানায় সংবাদ দিলে পুলিশ সোমবার ১১টার দিকে লাশ উদ্ধার করে হাসপাতালে মর্গে প্রেরণ করেছে।

জবিউল ইসলাম অভিযোগ করে বলেন, সোমবার সকালে মনজু রানীর মামীকে ঘটনাটি জানালে তিনি জানিয়েছেন আগে চরের এক ছেলের সাথে মনজু রানীর প্রেমের সম্পর্ক ছিল। সেই প্রেমিক চরের কয়েকজনকে নিয়ে এসে মনজু রানীর সহায়তায় আমিরকে হত্যা করেছে। এই কথার মোবাইল রেকর্ড আমাদের কাছে আছে। বাড়ীর পাশে পুকুর পাড়ের মাটিতে ধস্তা-ধস্তি ও আঁচড়ের দাগ এবং রশি দেখতে পাওয়া গেছে। মনজু রানী আমার ভাইকে হত্যা করে পালিয়ে গেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আমির হোসেনের গলায় দাগ রয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তে হত্যা প্রমাণিত হলে হত্যা মামলা দায়ের হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!