1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় হুমকি বিএনপি: তথ্যমন্ত্রী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে বিএনপি- তারেক রহমান-খালেদা জিয়ার দুর্নীতির সত্য তুলে ধরে বক্তব্য রেখেছেন। তার প্রেক্ষিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এই বক্তব্য নাকি গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ! কিন্তু আসল কথা হ‌লো গণতন্ত্রের জন্য বাংলাদেশে বড় হুমকি হচ্ছে বিএনপি। কারণ তারা গণতন্ত্রকে সবসময় বাধাগ্রস্ত করেছে। তাদের জন্মটাই অগণতন্ত্রিক পথে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ও পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অভিনেত্রী সারাহ বেগম কবরী সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম,সাবেক স্বরাষ্ট্র প্র‌তিমন্ত্রী এড. শামসুল হক টুকু, সংগীত শিল্পী রফিকুল আলম, এইচডি রুবেল, অভিনেত্রী অরুনা বিশ্বাস, অরুন সরকার রানাসহ অনেকে।

হাছান মাহমুদ বলেন, বিএনপিকে দুর্বৃত্তায়নের চক্র থেকে বেরিয়ে এসে গণতান্ত্রিক ধারা জনগণের প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হতে হবে। জনগ‌ণের দল হ‌তে হ‌লে তাদের কর্মপন্থা পরিবর্তন কর‌তে হ‌বে। আর সেটা কর‌তে হ‌লে দ‌লের নেতৃত্ব প‌রিবর্তন কর‌তে হ‌বে। তাহ‌লেই তারা জনগ‌ণের দল হ‌তে পার‌বে।

এদিকে ঐক্যফ্রন্টের অন্যতম শরীক কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর জোট ছাড়া বিষয়ক আল্টিমেটামের প্রেক্ষিতে তথ্যমন্ত্রী বলেন, ২০ দলের ভাঙনের শুরু দেখতে পেলাম। এখন ঐক্যফ্রন্ট নিয়ে নানা ধরনের কথাবার্তা চলছে। ঐক্যফ্রন্টে এখন আর ঐক্য নেই। ধীরে ধীরে অনেকেই ঐক্যফ্রন্ট ছেড়ে যাবে বলে দাবি করেন তিনি।

ড. ওয়াজেদ মিয়ার স্মৃতিচারণা করে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তার আত্মীয়সম সম্পর্ক ছিল। ক্রান্তিকালে এবং সংকটময় মুহূর্তে তিনি দেশের দায়িত্ব নিয়েছেন। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি মানসিকভাবে সহায়তা করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ কখনও তাকে ভুলবে না।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!