1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

খালেদা জিয়া হাসপাতালে রোজা রাখছেন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৪৫ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হাসপাতালে এখন ভাল আছেন। তিনি রোজাও রাখছেন। আগের চেয়ে অনেক ভাল আছেন তিনি।

আজ মঙ্গলবার সচিবালয়ে তার নিজ দফতরে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

উনি (খালেদা জিয়া) কেমন আছেন – সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অবশ্যই ভাল আছেন। ভাল আছেন, কারণ হাসপাতাল থেকে এখনও বলেনি যে তিনি খারাপ আছেন। যে রোগে তিনি ভূগছেন সেগুলো তার পুরোনো রোগ। সেগুলোর চিকিৎসাও চলছে।

তিনি ভাল থাকলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন কবে – এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি মিন করেছি সেটাই, অস্বাভাবিক কিছু তার হয়নি। তিনি ভাল আছেন, কারাগারের চেয়ে আরও ভাল সেবা যাতে পান সেজন্যেই তাকে হাসপাতালে রাখা হয়েছে।

রমজানে খালেদা জিয়া রোজা রাখছেন কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, উনি রোজা রাখছেন। উনার ব্লাড প্রেসার, ডায়াবেটিকের ঔষধ নিচ্ছেন। আগে ইনসুলিন নিতেন এখন ইনসুনিল নিচ্ছেন না। এখন ডায়াবেটিক কনট্রোলে আছে। এখন উনার শরীর মোটামুটি ভাল আছে বলেই আমরা খবর পেয়েছি। আমরা খবর পেয়েছি উনি আগের চেয়ে অনেক সুস্থ্।

অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারেক জিয়াকে দেশে আনার প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!