1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

কৃষিমন্ত্রীর পদত্যাগসহ ৬ দফা দাবিতে মানববন্ধন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

কৃ‌ষিমন্ত্রীর পদত্যাগসহ কৃষকের ন্যায্যমূল্য আদায়ের লক্ষ্যে ছয় দফা দাবি জানিয়েছে ডেমোক্রেটিক ন্যাশনালিস্ট ফ্রন্ট (ডিএনএফ)। এ সময় দ্রুত ৬ দফা বাস্তবায়ন করতে সরকারের প্রতি আহ্বান জানন তারা।

বৃহস্পতিবার (২৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

ডিএনএফ’র দাবিগুলো হলো, প্রান্তিক কৃষকদের পূর্ব ঋণ মওকুফ করে নতুন করে ঋণ দিতে হবে, আগামী জাতীয় বাজেটে কৃষি খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে, কোনো মধ্যস্বত্বভোগীদের থেকে ধান-চাল না কিনে সরাসরি কৃষকদের নিকট থেকে ক্রয় করতে হ‌বে, নিরাপদ খাদ্য মজুদের জন্য প্রতিটা জেলা ও উপজেলায় আধুনিক খাদ্য গুদাম নির্মাণ করতে হবে, কৃষকদের জন্য সার কীটনাশক কৃষি যন্ত্রপাতিসহ যাবতীয় কৃষি উপকরণ ক্রয় করতে বিনা শর্তে ব্যাংক ঋণ সুবিধা দিতে হবে, কৃষি মন্ত্রীর পদত্যাগ করতে হবে।

মানববন্ধনে বক্তারা বলেন, আজ সারা দেশে ধানের ভরা মৌসুম অথচ তারা ৩০০-৪০০ টাকা লোকশান দিয়ে ধান বিক্রয় করছে। যার ফ‌লে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। আমরা এ‌ দে‌শের জনগণ হ‌য়ে কৃষ‌কের এ লোকশান মে‌নে নি‌তে পা‌রিনা, কারণ কৃষ‌কের উৎপদ‌নের ফস‌লে আমা‌দের জীবন চ‌লে।

বক্তারা আরো বলেন, আজ আমাদের কৃষক ভাইয়েরা পাকা ধানক্ষেতে আগুন দিচ্ছেন, রাস্তায় ধান ছিটিয়ে প্রতিবাদ করছেন। শুধুমাত্র কৃষিপণ্যের ন্যায্যমূল্যের দাবিতে। তাই সরকারের প্রতি আহ্বান জানাব কৃষকের ফসলের ন্যায্যমূল্য দেয়া হোক।

‌এ সময় কৃষকের ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা ও সরকারকে ভর্তুকি দেওয়া ও প্রতিমণ ধান ১২ শ’ টাকায় মূল্য ধার্য করে ধান ক্রয় করার জোর দাবিও জানায় তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান মোঃ বাবুল সরদার চাকরি, মহাসচিব মোয়াজ্জেম হোসেন খান মজলিশ, এ আর এম জাফরুল্লাহ চৌধুরী, এম এ জলিল, আনিসুর রহমান প্রমুখ

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!