1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

কৃষকের কাছ থেকে নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে পলাশবাড়ীতে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

সরাসরি কৃষকের কাছ থেকে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ের দাবিতে বুধবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে এক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। ক্ষেতমজুর সমিতির জেলা সভাপতি হাজী একরাম হোসেন বাদলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, ক্ষেতমজুর সমিতির জেলা শাখার সদস্য কৃষিবিদ এটিএম মিজানুর রহমান খাঁন সুজন, পলাশবাড়ী উপজেলা সিপিবি নেতা আব্দুল্যাহ আদিল নান্নু, তাজুল ইসলাম, মো. ওয়ারেস, ইয়াদুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, কৃষক মাথার ঘাম পায়ে ফেলে যে ধান উৎপাদন সেই ধান বিক্রী করে উৎপাদন খরচও ওঠে না। ১ মণ ধানের দামে ১ কেজি গরুর মাংসও পাওয়া যায় না। সরকারের দেয়া রেটে কৃষক সরকারি গুদামে ধান দিতে পারে না। শাসক দলের নেতাদের কাছে ধানের স্লিপ দেয়া হয়। তারা অবিলম্বে ইউনিয়ন পর্যায়ে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ক্রয় করার জন্য কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!