1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

কুষ্টিয়ায় হত্যা মামলায় ৭ আসামির যাবজ্জীবন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৭ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার মিরপুরে ডাবলু নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে সাত আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ২০ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাস করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার মকছেদ আলী প্রামাণিকের ছেলে জালাল প্রামাণিক, একই এলাকার মৃত খেজের আলী বিশ্বাসের ছেলে আতর আলী, মৃত গোলাম জিলানীর ছেলে জামান হোসেন ওরফে জামিন হুজুর, আনছার আলী মোল্লার ছেলে আসাদুল মোল্লা, কেরামত মালিথার ছেলে রুবেল মালিথা, মৃত রিফাজ উদ্দিন মালিথার ছেলে আসলাম মালিথা ও কেরামত আলীর ছেলে মেহের আলী মালিথা।

এ ছাড়া মামলার আরেক আসামি ইশারত বিশ্বাস মৃত্যুবরণ করায় তার নাম মামলা থেকে বাদ দেয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা উপস্থিত ছিলেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১০ সালের ৭ জুন মিরপুরে আধিপত্য বিস্তার, পুকুরের লিজ এবং হাটের টোল আদায়সহ বিভিন্ন বিষয়ে শত্রুতার জেরে ডাবলুকে গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মিরপুর থানায় একটি হত্যা মামলা করেন।সূত্র- আরটিএনএন

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!