1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৪১ বার পড়া হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আমদহ গ্রামে এই ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অপর একজন।

মারা যাওয়া দুজন হলেন আরিফ হোসেন (৪০) ও তাঁর স্ত্রী নূপুর (৩২)। আরিফ কৃষিকাজ করতেন, আর তাঁর স্ত্রী গৃহিণী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় আরিফ হোসেন ও তাঁর স্ত্রী নূপুর ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় শোওয়ার ঘরে ইলেকট্রিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন নূপুর। স্ত্রীকে বাঁচাতে গিয়ে আরিফও বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রতিবেশী আবদুল গণি তাঁদের রক্ষা করতে এসে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তিনজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরিফ ও নূপুর মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আবদুল গণিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!