1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

কিশোরী ছাত্রীকে অপরহরণ করার অপরাধে গাইবান্ধায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা : ৩ জন বেকসুর খালাস

  • আপডেট হয়েছে : রবিবার, ৫ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাবিরাট হাইস্কুলের ১২ বছরের কিশোরী ৬ষ্ঠ শ্রেণির (মোহসিনা আকতার মোহিনী) ছাত্রীকে কুপস্তাব দেয়া, উত্ত্যক্ত করা ও অপহরণের অভিযোগে আজ ৫ মে রোববার একজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অপর তিন আসামিকে বেকসুর খালাস দেয়া হয়। গাইবান্ধার নারী শিশু অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান এই রায় প্রদান করেন।
যাবজ্জীবন প্রাপ্ত আসামি গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়াপাড়া গ্রামের আবু সামাদের ছেলে আরিফুল ইসলাম (২৩)। এছাড়া বেকসুর খালাসপ্রাপ্ত আসামিরা একই গ্রামের সুলতান সরকার, আবু তালেব এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার কালাই উপজেলার রানদিঘি গ্রামের জহুরুল ইসলাম।

মামলা বিবরণে জানা গেছে, আরিফুল ইসলাম উক্ত নাবালিকা কিশোরী ছাত্রীটিকে দীর্ঘদিন যাবত উত্যক্ত এবং কুপস্তাব দিয়ে আসছিল। এব্যাপারে মেয়ের পিতা বিষয়টি আসামির পিতা মাতা ও আত্মীয়স্বজনকে অবহিত করলেও তারা এব্যাপারে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি। উপরন্ত মেয়ের পিতা ও মেয়েটিকে তারা নানাভাবে হুমকি দিয়ে আসছিল। এই ঘটনার জের ধরে ২০১৫ সালের ২ সেপ্টেম্বর বিকাল ৪টায় স্কুল ছুটির পর ছাত্রীটি বাড়ির ফেরার পথে গোমড়াদিঘি চাপড়াপাড়ার মাঝামাঝি রাস্তায় পূর্ব থেকে ওৎ পেতে থাকা একটি মাইক্রোতে করে আরিফুল ইসলাম অন্যান্য আসামিদের সহযোগিতায় জোরপূর্বক ওই কিশোরীকে অপরহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় মেয়ের পিতা মোখলেছার রহমান বাদি হয়ে গোবিন্দগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে নারী শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!