1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী দেশের নতুন কাণ্ডারী তারেক রহমান বেসরকারি ফলে ২৯৭ আসনের মধ্যে বিএনপি ২০৯ ও জামায়াত ৬৮ আসনে জয়ী : ইসি সচিব জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৫৯ দশমিক ৪৪ শতাংশ ভোট পড়েছে : ইসি রংপুর-২ আসনে বিপুল ব্যবধানে এটিএম আজহারুল ইসলামের বে-সরকারি বিজয় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার তারাগঞ্জে ভোটগ্রহণের হার ৬৬.৩৬ শতাংশ

কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় পুলিশের এআইজি রৌশন আরা নিহত

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৫৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

কঙ্গোয় সড়ক দুর্ঘটনায় পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) রৌশন আরা বেগম নিহত হয়েছেন। কঙ্গোর স্থানীয় সময় রবিবার (৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুর্ঘটনা ঘটে।

আজ সোমবার (৬ মে) সকালে পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও গণসংযোগ বিভাগের এআইজি সোহেল রানা এই তথ্য জানিয়েছেন।

নিহত রৌশন আরা বেগম জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে কর্মরত ছিলেন।

এআইজি সোহেল রানা জানান, কঙ্গোর স্থানীয় সময় রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি লরি রৌশন আরাকে বহনকারী গাড়িটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় গাড়িতে থাকা পুলিশ সুপার ফারজানা এবং গাড়িচালক গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ পুলিশের দ্বিতীয় নারী হিসেবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন। রৌশন আরা বেগম, পিপিএম, এনডিসি ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ ক্যাডারে যোগ দেন। প্রথম নারী পুলিশ সুপার হিসেবে তিনি মুন্সীগঞ্জ জেলায় ১৯৯৮-২০০০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ডেপুটি কমিশনার, অ্যাডিশনাল কমিশনার এবং ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তি মিশনে কসোভো এবং সুদানে কৃতিত্বের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন এবং কৃতিত্বের স্বীকৃতি হিসেবে তিনি প্রতিটি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জাতিসংঘ পদকে ভূষিত হন। তিনি ক্রাইম অ্যানালাইসিস কর্মকর্তা হিসেবে কসোভো শান্তিরক্ষা মিশনে এবং চিফ অব স্টাফ হিসেবে সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে পুলিশে তিনি তার অবদানের স্বীকৃতি স্বরূপ দুই বার আইজিপি ব্যাচ এবং বাংলাদেশ সরকারের দ্বিতীয় সর্বোচ্চ পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন।

তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস্ উইমেন্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সাবেক সভাপতি ছিলেন। আইএডব্লিউপি-এর ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি এক কন্যা সন্তানের জননী ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!