1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৪ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। এর মধ্যে কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকায় একজন এবং টেকনাফ উপজেলায় দুজন।

পুলিশ দাবি করেছে, কক্সবাজার শহরের কাটা পাহাড় এলাকায় নিহত সৈয়দুল মোস্তফা ওরফে ভুলু তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী এবং টেকনাফে নিহত দুজন মানবপাচারকারী।

সৈয়দুল মোস্তফা কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে মাদক, অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। মাদক বেচাকেনার জন্য তাঁর নিজস্ব বাহিনী রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার দাবি করেন, ইয়াবা কারবারি ভুলুকে নিয়ে সোমবার রাত আড়াইটার দিকে শহরের কাটা পাহাড় এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় ভুলুর নিজস্ব বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।

‘এতে ভুলু গুলিবিদ্ধ হন। তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

ওসি ফরিদ উদ্দিন আরো দাবি করেন, এ সময় ঘটনাস্থল থেকে ৪০০ ইয়াবা, একটি এলজি, দুটি তাজা কার্তুজ ও ছয়টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়েছে।

অপরদিকে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ দাবি করেন, ‘মঙ্গলবার ভোরে কক্সবাজার-টেকনাফের মেরিন ড্রাইভ সড়কে দুই মানবপাচারকারী বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।’

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!