1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

ওআইসি সম্মেলনে যোগ দিতে সৌদির পথে প্রধানমন্ত্রী

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে যোগ দিতে জাপান থেকে সৌদি আরবের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টার দিকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে (নম্বর- বিজি-১৫১২) জেদ্দার উদ্দেশে টোকিও ছাড়েন প্রধানমন্ত্রী।

টোকিওয়ের হানেদা আন্তজার্তিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদায় জানান জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবে তোশিকো এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রাবাব ফাতেমা।

স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে জেদ্দায় বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর।

আগামী শনি ও রবিবার প্রধানমন্ত্রী পবিত্র ওমরাহ ও মদিনায় মহানবী হযরত মুহম্মদ (স) এর রওজা শরীফ জেয়ারত করবেন।

এদিকে পবিত্র মক্কা নগরীতে আজ ওআইসির ১৪তম শীর্ষ সম্মেলন শুরু হচ্ছে। বিশ্বের ২য় বৃহত্তম এই সংস্থার সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৫৭টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।

সম্মেলনে রোহিঙ্গা ইস্যুকে আন্তর্জাতিক আদালতে নিতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আগামী ৩ জুন পর্যন্ত সৌদিতে অবস্থান করবেন প্রধানমন্ত্রী। সৌদি আরবে সফরকালে ওআইসি সম্মেলনে যোগদান ছাড়াও মক্কায় আজ ‘মক্কা সামিট : টুগেদার ফর দি ফিউচার’ শীর্ষক ইসলামি শীর্ষ সম্মেলনে ভাষণ দেবেন শেষ হাসিনা।

আগামী ৩ জুন রাত ১টার দিকে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উদ্দেশে জেদ্দা ছাড়বেন প্রধানমন্ত্রী। ৪ জুন ফিনল্যান্ডের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

এর আগে ৪ দিনের সরকারি সফরে গত মঙ্গলবার (২৮ মে) জাপান যান শেখ হাসিনা।

১২ দিনের দীর্ঘ সফর শেষে আগামী ০৮ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!