1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

এশিয়াতে একীভূত হচ্ছে টেলিনর-আজিয়াটা, বাদ থাকছে রবি

  • আপডেট হয়েছে : সোমবার, ৬ মে, ২০১৯
  • ৪৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

বেসরকারি মোবাইল টেলিকম কোম্পানি গ্রামীণফোন ও রবির মূল প্রতিষ্ঠান টেলিনর ও আজিয়াটা এশিয়াতে একীভূত হওয়ার ব্যাপারে আলোচনা করছে।

নরওয়ের টেলিনর ও মালয়েশিয়ার আজিয়াটা এশিয়াতে তাদের যত রকম অবকাঠামো রয়েছে তা একসঙ্গে ব্যবহার করবে বলে আলাপ চলছে। খবর বিবিসির।

সম্ভাব্য এই নতুন ব্যবসায়িক উদ্যোগের নাম হবে মার্জকো। আর প্রস্তাবিত এই কোম্পানিটির মূল কার্যালয় হবে মালয়েশিয়াতে।

আজ দুটি পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান দুটির তরফ থেকে এমন তথ্য জানানো হয়েছে।

এ বছরের সেপ্টেম্বরের মধ্যে বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

টেলিনর থেকে পাঠানো বিবৃতিতে জানানো হয়েছে, তারা এর মালিকানার বড় অংশীদার হবে।

তাদের মালিকানার পরিমাণ হবে ৫৬.৫ শতাংশ। বাকি ৪৩.৫ শতাংশের অংশীদার হবে আজিয়াটা।

কিন্তু বাংলাদেশের বাজারে এর কোন প্রভাব পড়বে না বলে ধারণা করা হচ্ছে।

আজিয়াটার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, বাংলাদেশে তারা স্বাধীনভাবেই কাজ করবে বলে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি দেশের দুটি প্রধান মোবাইল অপারেটরের একত্রে কাজ করার অনুমোদন দেবে কি-না সেটি এখনো বোঝা যাচ্ছে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এশিয়ার দেশগুলোতে এই দুটি কোম্পানির ৬০ হাজারের মতো টাওয়ার রয়েছে।

একত্রে কোম্পানি দুটির ব্যবহারকারীর সংখ্যা হবে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি।

টেলিনর বাংলাদেশ ছাড়াও থাইল্যান্ড, মালয়েশিয়া, পাকিস্তান ও মিয়ানমারে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে আজিয়াটার ব্যবসা রয়েছে মালয়েশিয়া, কম্বোডিয়া, নেপাল, শ্রীলংকা ও ইন্দোনেশিয়াতে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!