1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

এই দেশে পয়সা দিয়ে আদালতও কেনা যায়: নাসিম

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৪৩ বার পড়া হয়েছে

এই দেশে পয়সা দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে কেনা যায়, পয়সা দিয়ে আইনজীবী কেনা যায়, এমনকি আদালত পর্যন্ত কেনা যায় পয়সা দিয়ে। তাই বলতে চাই, ধর্ষণের বিরুদ্ধে ট্রাইবুনাল করে দ্রুত বিচার করুন। তাহলে দেখবেন, এসব অপরাধ কমে গেছে বলে মন্তব্য করেছেন ১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম।

বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফফর হোসেন পল্টু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক অভিনেত্রী সাহারা কবরী প্রমুখ উপস্থিত ছিলেন।

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানিয়ে নাসিম বলেন, ‘এই সামাজিক অপরাধগুলো বন্ধ করার জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করুন। বাইরের দেশগুলোতে দেখুন, তারা প্রতিটি ঘটনার দ্রুত বিচার করে। তাই তাদের অপরাধগুলো কমে আসে।’

তিনি আরো বলেন, আওয়ামী লীগ কোনদিনও জনগণের দ্বারা ক্ষমতাচ্যুত হয় নাই। আওয়ামী লীগ ষড়যন্ত্র দ্বারা ক্ষমতাচ্যুত হয়েছে অথবা ক্ষমতায় আসতে পারে নাই। আজ যিনি বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, তিনি হচ্ছেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম একজন খলনায়ক। অনেক লড়াই সংগ্রাম করে আজ বঙ্গবন্ধু কন্যাকে বঙ্গবন্ধু হত্যার বিচার করতে হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!