1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০২ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ইরানের সঙ্গে যুদ্ধ করতে চায় না যুক্তরাষ্ট্র: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৫ মে, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না। আমেরিকা যখন মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী পাঠিয়ে ইরানের সঙ্গে উত্তেজনার পারদ বাড়িয়ে চলেছে তখন এ বক্তব্য দিলেন পম্পেও।

তিনি রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার বন্দরনগরী সোচিতে বলেন, “আমরা মূলত ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চাচ্ছি না।” খবর পার্স টুডের।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সতর্ক করে দিয়ে একথাও বলেন, মার্কিন স্বার্থে আঘাত আসলে ওয়াশিংটন উপযুক্ত উপায়ে তার জবাব দেবে।

মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে বিশ্ব জনমত গঠনে ব্যর্থ হওয়ার পর তেহরানের বিরুদ্ধে যুদ্ধে না যাওয়ার কথা জানালেন।

তিনি সোমবার রাশিয়া সফরে যাওয়ার পথে ব্রাসেলসে অনির্ধারিত যাত্রাবিরতি করেন। ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদেরকে ইরান বিরোধী পদক্ষেপে উৎসাহিত করার লক্ষ্যে তিনি ওই যাত্রাবিরতি করলেও ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা পম্পেওর সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানান। শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনির সঙ্গে সাক্ষাৎ করেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে সন্তুষ্ট থাকতে হয়।

এরপর রাশিয়া সফরে গিয়ে নিজের ইরান নীতির প্রশ্নে রাশিয়ার কঠোর বিরোধিতার সম্মুখীন হন মাইক পম্পেও। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ স্পষ্ট জানিয়ে দেন, পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে ওয়াশিংটন বেরিয়ে গেলেও এর প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন রয়েছে। এ সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করে উত্তেজনা প্রশমনের আহ্বান জানান ল্যাভরভ। তিনি বলেন, আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে মারাত্মক ভুল করেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!