1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা)

আসল ডিবির জালে ভূয়া ডিবি

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজধানীর পল্টন এলাকা থেকে অস্ত্র-গুলি ও মাইক্রোবাসসহ ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ দক্ষিণ বিভাগ।

আটককৃতরা হলেন-মিন্টু গাজী (৪০), সবুজ (৪৫), জলিল হাওলাদার (৫২), আতিকুর রহমান (৩২), বিল্লাল খাঁ (২৬), রিপন হাওলাদার (৪২), সুলতান খান (৫৫) ও আল আমিন (৪৫)।

বৃহস্পতিবার (১৬ মে) পল্টন থানাধীন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ‍সুপার মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

এসময় আটকদের কাছ থেকে ১টি পিস্তল, ২ রাউন্ড গুলি ২টি ডিবি লেখা জ্যাকেট, ১টি হ্যান্ডকাফ, ১টি ওয়ারলেস সেট (ওয়াকি-টকি) ও ১টি মাইক্রোবাস জব্দ করা হয়।

শুক্রবার (১৭ মে) ডিবি দক্ষিণের গাড়ি চুরি ও ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী কমিশনার (এসি) রফিকুল আলমের জানান, আটককৃতরা মাইক্রোবাস ব্যবহার করে বিভিন্ন এলাকায় ব্যাংক থেকে মোটা অংকের টাকা উত্তোলনকারী ব্যক্তিদেরকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে করে টাকা হাতিয়ে নিতো।

এ ঘটনায় পল্টন থানায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!