1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৭শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের বের করে দিতে হবে : ড. হাছান মাহমুদ

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আওয়ামী লীগ পরপর তিনবার রাষ্ট্র ক্ষমতায় থাকার কারণে সংগঠনের মধ্যে অনুপ্রবেশকারী ঢুকেছে। দলের অনুপ্রবেশকারীদের ধীরে ধীরে বের করে দিতে হবে।
আজ শনিবার চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা, দক্ষিণ জেলা, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।
অনেক সুবিধাবাদীরাও আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে জানিয়ে ড. হাছান বলেন, আজকে এখানে যারা এসেছেন, আপনারা তৃণমূলের নেতা, আপনাদের নিয়েই আওয়ামী লীগ। আপনাদের জানাচ্ছি, এই অনুপ্রবেশকারীদের আমাদের সংগঠনে দরকার নেই। যারা ঢুকেছিল, ধীরে ধীরে তাদেরকে বের করে দিতে হবে। সেই কার্যক্রম আমাদের শুরু করতে হবে। সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ডিজিটাল ডাটাবেজ তৈরির কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, বিএনপিতে কোনো আদর্শ নেই। তারা ক্ষমতার উচ্ছিষ্ট, ভাড়া করা নেতাদের নিয়ে দল প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। তাদের ঐক্যফ্রন্টে ঐক্য নেই। ঐক্যফ্রন্টও এখন ভেঙে যাচ্ছে।
তথ্যমন্ত্রী বলেন, ‘সমস্ত নেতাকর্মীদের প্রতি আমি বিনীত অনুরোধ জানিয়ে বলি, ক্ষমতায় থাকলে বিনয়ী হতে হয়। বিনয় মানুষকে মহান করে। বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে। উদ্ধত্য মানুষ পছন্দ করে না। আমাদের নেতকর্মীদের মাঝে যেন উদ্ধত্য আচরণ না থাকে।
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের সভাপতিত্বে বর্ধিত সভায় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন।সূত্র- বাসস

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!