1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
জুলাই সনদে স্বাক্ষর করেছে এনসিপি, ধন্যবাদ জানালেন প্রধান উপদেষ্টা পলাশবাড়ীতে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন পলাশবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আলোচনা সভা ‎বিপুল ভোটে হার, লালমনিরহাটে জামানত হারালেন জাপার হেভিওয়েট প্রার্থী রাঙ্গা কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা

অহেতুক সরকারের সমালোচনা না করতে বিএনপি’র প্রতি তথ্যমন্ত্রীর আহবান

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ অহেতুক সরকারের সমালোচনার পরিবর্তে গঠনমূলক সমালোচনা করার জন্য বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন,‘আমরা সব সময় গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানাই। সুতরাং, দয়া করে কার্যকর সমালোচনা করুন।

মন্ত্রী আজ সকালে জাতীয় প্রেসক্লাবে এক সভায় এ কথা বলেন। খবর বাসসের।

৩১মে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে ‘এসোসিয়েশন ফর দ্যা প্রিভেনশন অফ ড্রাগ অ্যাবিউজ (মানস)’ এ সভার আয়োজন করে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরুপ রতন চৌধুরীর সভায় সভাপতিত্ব করেন।

ড. হাছান বলেন, ‘দেশের মানুষ ও বিশ্ব দেশের বিস্ময়কর উন্নয়নের প্রশংসা করলেও বিএনপি’র চোখে তা ধরা পড়ে না। প্রতিদিন অকারণে সমালোচনা করাই তাদের অভ্যাসে পরিণত হয়েছে। আমি বলবো, এরকম অহেতুক সমালোচনা করে নিজেদের হাস্যস্পদ করে তুলবেন না।’

মন্ত্রী বলেন, ‘গঠনমূলক সমালোচনার প্রয়োজন আছে, আমরা সমালোচনাকে সমাদৃত করি, কিন্তু অন্ধ ও অসদুদ্দেশ্যমূলক সমালোচনা কখনো মঙ্গল বয়ে আনেনা। একটা গোষ্ঠী সবসময় সমালোচনা করার জন্যই সমালোচনা করে। যার কোনো অর্থ নেই। গতকাল মীর্জা ফখরুল বলেছেন, বাংলাদেশে নাকি দুর্নীতি-দুঃশাসন চলছে। প্রকৃত অর্থে সুশাসন আছে বলেই দেশ আজ অর্থনৈতিক-সামাজিক সকল সূচকে পাকিস্তানসহ বহুদেশকে এমনকি কিছুক্ষেত্রে ভারতকেও পেছনে ফেলে এগিয়ে গেছে। স্বল্পোন্নত থেকে আমরা আজ মধ্যম আয়ের কাতারে।’

আজীবন অধূমপায়ী ড. হাছান মাহমুদ সভায় তার জীবনের কথা স্মরণ করে বলেন, সাড়ে সাত বছর বয়সে তিনি তার বাবার কাছে জীবনে ধূমপান না করার যে শপথ নিয়েছিলেন, তা আজীবন অক্ষুন্ন রেখেছেন। এসময় তিনি সকল শিশু-কিশোর-তরুণদের আজীবন ধূমপান থেকে বিরত থাকার আহবান জানান।

আজীবন অধূমপায়ী ড. হাছানের হাতে এসময় মানস এর বিশেষ সম্মাননা তুলে দেন ডা. অরূপ রতন চৌধুরী।

‘মানস’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ডা. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশগ্রহণকারী বিশেষ অতিথি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ, আকবর হোসেন পাঠান এমপি (চিত্রনায়ক ফারুক) এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ জাফর উদ্দীনের হাতে এসময় মানস সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী।

ক্ষমতাসীন দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, ১৬ কোটি মানুষের এ দেশ এক সময় খাদ্য ঘাটতির দেশ হিসেবে পরিচিতি পেলেও এখন তা খাদ্য রপ্তানির দেশে পরিণত হয়েছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।

ড. হাছান বলেন, বর্তমান সরকারের গত দশ বছরে বিভিন্ন উন্নয়ন কর্মসুচি বাস্তবায়নের ফলে দেশের অভুতপূর্ব অগ্রগতি হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ ইতোমধ্যে বিভিন্ন সূচকে ভারত ও পাকিস্তানকে ছাড়িয়ে গেছে।

তথ্য মন্ত্রী বলেন, কিন্তু এক শ্রেণীর লোক সরকারের এসব সাফল্য চোখে দেখে না। তারা কেবল সরকারের বিরুদ্ধে ষডযন্ত্রই করে যাচ্ছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!