1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

অলরাউন্ডার তালিকায় শীর্ষে ফিরলেন সাকিব

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৪২ বার পড়া হয়েছে

বিশ্বকাপ শুরুর আগে আরেকটা সুখবর পেল বাংলাদেশ ক্রিকেট দল। পুনরায় আইসিসি ওয়ানডে অলরাউন্ডার তালিকার শীর্ষে ফিরেছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের রশিদ খানকে হটিয়ে পুনরায় শীর্ষ স্থান দখল করলেন এ অভিজ্ঞ ক্রিকেটার।

ওয়ানডেতে ৩৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা সাকিব টেস্ট ও টি-২০ উভয় ফর্মেটেই অলরাউন্ডার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। খবর বাসসের।

ইনজুরির কারণে ফাইনালে খেলতে না পারলেও আয়ারল্যান্ডে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে পুনরায় অলরাউন্ডার তালিকার শীর্ষে ফেরেন তিনি। ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত বহু দলীয় কোন টুর্নামেন্টের শিরোপা জয় করে টাইগাররা।

সিরিজে তিন ম্যাচে ১৩৪ রান করার পাশাপাশি ২ উইকেট শিকার করেন সাকিব।

আয়ারল্যান্ড সিরিজের আগে রশিদের চেয়ে সামান্য ব্যবধানে পিছিয়ে থেকে ৩৪১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন সাকিব। বর্তমানে ৩৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন রশিদ।

আয়ারল্যান্ড সিরিজে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশী এই অলরাউন্ডার। পক্ষান্তরে গতকাল আইরিশদের বিপক্ষে শেষ হওয়া সিরিজে ব্যাট-বল উভয় বিভাগেই ম্লান ছিলেন রশিদ। দুই ম্যাচ সিরিজি ড্র করতে সক্ষম হয় আফগানরা।

প্রথম ম্যাচে বল হাতে দুই উইকেটের পাশাপাশি ব্যাট হাতে মাত্র ১৬ রান করেন রশিদ। দ্বিতীয় ম্যাচে ছিলেন উইকেট শূন্য, ব্যাট হাতেও শূন্য। হতাশাজনক পারফরমেন্সই প্রভাব ফেলেছে তার র্যাংকিংয়ে।

৩৩৯ পয়েন্ট নিয়ে অলরাউন্ড তালিকার তৃতীয় স্থানে আছেন আরেক আফগান মোহাম্মদ নবী। চার ও পাঁচ নম্বরে আছেন যথাক্রমে পাকিস্তানের ইমাদ ওয়াসিম এবং নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার।

টেস্ট অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। টি-২০তে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!