1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

হুতিদের হুমকিতে সৌদি-আমিরাতের ৩০০ স্থাপনা

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বলেছেন, গত সপ্তাহে পাম্পিং স্টেশনে হামলার মাধ্যমে সৌদি আরবে তাদের সামরিক অভিযান শুরু। এসময় তিন শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলা চালানো হবে বলেও হুমকি দিয়েছে তারা।

সামরিক সূত্রের বরাতে হুতি নিয়ন্ত্রিত এসএবিএ সংবাদ সংস্থা এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের ইয়েমেনের ঘাঁটিসহ গুরুত্বপূর্ণ সামরিক প্রধান কার্যালয় ও স্থাপনাকে হামলার নিশানা করা হবে বলে হুতিরা জানিয়েছেন।

এদিকে ইরাকের রাজধানী বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোনে রবিবার একটি রকেট হামলার ঘটনা ঘটেছে। যেখানে হামলাটি হয়েছে, সেখানে সরকারি ভবন ও মার্কিন মিশনসহ বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে। ইরাকি সামরিক বাহিনীর বরাতে আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

এমন এক সময়ই এই রকেট নিক্ষেপ করা হয়েছে, যার কয়েকদিন আগে ইরানি হুমকির কথা উল্লেখ করে ইরাক থেকে মার্কিন কর্মকর্তাদের সরিয়ে নেয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, রবিবার রাতে মধ্য বাগদাদ থেকে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বাগদাদভিত্তিক দুটি কূটনৈতিক সূত্রও বিস্ফোরণ হওয়ার কথা জানিয়েছে।

সামরিক বাহিনীর সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে, গ্রিন জোনের মাঝে একটি ক্যাচুশা রকেট আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে বিবৃতিতে বলা হয়।

ক্যাচুসা রকেট লাঞ্চার খুবই সস্তা ও সুলভ। প্রচলিত বড় কামানের চেয়ে এটি দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে বিস্ফোরক নিক্ষেপ করতে পারে। কিন্তু হামলা খুব বেশি একটা নির্ভুল হয় না।

চলতি সপ্তাহে রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস ও ইরবিল কনস্যুলেট থেকে অগুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র।

একটি নিরাপত্তা সূত্র আরব নিউজকে জানিয়েছে, আমরা মনে করি না, হামলার নিশানা ছিল কোনো দূতাবাস। বহুদূর থেকে এটি নিক্ষেপ করা হয়েছে।

সূত্রটি বলছে, এটি একটি ক্যাচুসা রকেট। পূর্ব বাগদাদ থেকে এই হামলা চালানো হয়েছে। কাজেই এটার নির্দিষ্ট নিশানায় আঘাত হানার কোনো সুযোগ নেই।

মার্কিন বাহিনী ও স্থাপনায় ইরানের কাছ থেকে আসা বাড়তি হুমকির মোকাবেলায় মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক শক্তি মোতায়েন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি মাসের শুরুতে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী, বি-৫২ বোমারু বিমান ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।

তবে এ রকেট হামলার নেপথ্যে কারা তা এখন পর্যন্ত জানা যায়নি। পুলিশ সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, দক্ষিণ বাগদাদের একটি খোলা জায়গা থেকে রকেটটি ছোড়া হয়েছে বলে প্রাথমিক আভাস পাওয়া গেছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft