1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাত ভেঙে দিলেন যুবলীগ নেতা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৪০ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক যুবলীগ নেতার বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার দুই হাত ভেঙে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এর জের ধরে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ধাওয়াপাল্টা-ধাওয়া, দোকানঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ৭-৮ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কোলাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ড্রেজার ব্যবসা নিয়ে দীর্ঘ দিন ধরে কোলাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নোবেল হাসান ও যুবলীগ নেতা ওপেল গ্রুপসহ কয়েকটি ড্রেজার ব্যবসায়ী গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে যুবলীগ নেতা ওপেলের ভাই উজ্জলের (৪০) সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নোবেলের কথাকাটাকাটির একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

খবর পেয়ে ইউনিয়ন যুবলীগ নেতা ওপেল তার লোকজন নিয়ে নোবেলকে পিটিয়ে গুরুতর আহত করেন। এতে নোবেলের দুই হাত ভেঙে যায়।

এ ঘটনার পর ওপেল ও নোবেল বাহিনীর মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়াপাল্টা-ধাওয়া চলে। এতে উভয় গ্রুপের ৭-৮ আহত হয়।

পরে পুলিশ ও র‌্যাবের হস্তক্ষেপে পরিস্তিতি নিয়ন্ত্রণে আসে। গুরুতর আহত নোবেলকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। এনিয়ে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যে কোনো সময় বড় ধরনের সংঘর্ষের আশংকায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি ইউনুছ আলী বলেন, বর্তমানে এলাকা শান্ত রয়েছে। অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft