1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৬ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  • আপডেট হয়েছে : রবিবার, ২৬ মে, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলম হোসেন (৪০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) দিনগত রাত দেড়টায় বিরল উপজেলার ধর্মজৈন সীমান্তে এ ঘটনা ঘটে। আলম বিরল উপজেলার কামদেবপুর ঈদগাহ মোড়ের মোশাহক আলীর ছেলে।

দিনাজপুর-২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী নাহিদুজ্জামান বাংলানিউজকে জানান, শনিবার রাত দেড়টার দিকে বিএসএফের গুলিতে আলম হন। তবে যে স্থানে তিনি নিহত হয়েছেন সেটি ভারতের কাঁটাতারের বেড়ার এপাড়ে। গুলির শব্দ শোনার পর স্থানীয়রা ঘটনাস্থল থেকে আলমের মরদেহ উদ্ধার করে নিয়ে এসেছে। এ বিষয়ে আমরা বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছি। বৈঠকে তাদের গুলি ছোড়ার ঘটনায় প্রতিবাদ করা হবে।

তিনি জানান, ধারণা করা হচ্ছে আলম একজন গরু পাচারকারী চক্রের সদস্য।

বিজিবি সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছেন বলেও জানান অধিনায়ক নাহিদুজ্জামান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft