1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন পলাশবাড়ী থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার জসিম উদ্দীন সুদানে ইউএন ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত শান্তিরক্ষী সবুজ মিয়ার বাড়ী পলাশবাড়ীতে পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে উপজেলা প্রশাসনের শহীদ বুদ্ধিজীবি দিবস পালন গাইবান্ধায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন গোবিন্দগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও রংপুর বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন রংপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন সংবাদ প্রকাশে বদল: হাজীপুর মহাবিদ্যালয়ের ভবন নির্মাণে ফিরেছে প্রকৌশল মান ও জবাবদিহি

সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের অবস্থান নিয়ে পুলিশ যা বললো

  • আপডেট হয়েছে : বুধবার, ২৯ মে, ২০১৯
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশে যখনই ডিজিটাল সিকিউরিটি আইনে কোন মামলা হয়েছে, তখনই অতি দ্রুততার সাথে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে গ্রেফতারের জন্য পূর্ণাঙ্গ তদন্ত কিংবা আদালতের নির্দেশনার জন্য অপেক্ষা করেনি পুলিশ।

সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত এবং আদালতের গ্রেফতারি পরোয়ানা থাকলেও এখনো তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন – সে প্রশ্ন তুলছেন অনেকে। খবর বিবিসির।

থানায় নুসরাত জাহানের বক্তব্য মোবাইল ফোনে ধারণ করে সেটি ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছিল।

আদালত গ্রেফতারি পরোয়ানা জারির পর তার অবস্থান নিয়ে কিছু গণমাধ্যম প্রশ্ন তুলেছে।

গ্রেফতারি পরোয়ানার পর মোয়াজ্জেম হোসেন ‘গা-ঢাকা দিয়েছেন’ কি-না সে প্রশ্নও তুলেছে কিছু গণমাধ্যম।

মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাটি দায়ের করেছিলেন আইনজীবী সায়েদুল হক সুমন।

আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি করার পরও কেন মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হচ্ছে না সে বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন মামলার বাদি ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

আইনজীবী মি: হক বলেন, ” ওনাকে ধরতে দেরি হলে পাবলিক কনফিডেন্স কমে যাবে।”

এমন প্রেক্ষাপটে পুলিশ সদর দপ্তরের মুখপাত্র সোহেল রানা বিবিসি বাংলাকে জানিয়েছেন, সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়েছিল।

কিছুদিন আগে সাবেক এই ওসি সেখানে যোগ দিয়েছেন এবং তিনি এখনো সেখানে সংযুক্ত আছেন বলে মি: রানা বিবিসি বাংলাকে বলেন।

মি: রানা বিবিসি বাংলাকে লিখিতভাবে জানিয়েছেন, “তদন্ত প্রতিবেদনে উল্লিখিত ঠিকানায় আদালতের গ্রেফতারি পরোয়ানা জারির কথা। সংশ্লিষ্ট ইউনিট গ্রেফতারি পরোয়ানা পেলে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে।”

‘মামলার হাজিরা দিতে ঢাকায় গেছেন’
অন্যদিকে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য বিবিসি বাংলাকে জানিয়েছেন, একটি মামলায় হাজিরা দিতে মোয়াজ্জেম হোসেন গত সোমবার ঢাকা গেছেন।

তবে কোন মামলায় সাক্ষী দিতে তিনি ঢাকা গেছেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি রংপুর রেঞ্জের ডিআইজি।

মি: ভট্টাচার্য বলেন, “তিনি আমাদের এখানেই অ্যাটাচড। নিয়ম অনুযায়ী, কাজ শেষ করে ঢাকা থেকে তার এখানে ফিরে আসার কথা।”

আইনজীবী সায়েদুল হক সুমন বলেন, যখন মামলাটি করা হয়েছিল তখন মোয়াজ্জেম হোসেন সোনাগাজী থানার ওসির দায়িত্বে ছিলেন।

সেজন্য তদন্ত প্রতিবেদনে মোয়াজ্জেম হোসেনের ঠিকানা সোনাগাজী থানা হিসেবে উল্লেখ করা হয়েছে। কিন্তু এরপর তাকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়।

আইনজীবী মি: হক বলেন, “ওনাকে সাবেক ওসি হিসেবে চিন্তা করলে হবেনা। তাকে একজন পলাতক আসামী হিসেবে বিবেচনা করতে হবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft