1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের ওপর পাথর নিক্ষেপ, কারফিউ জারি

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪৮ বার পড়া হয়েছে

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি স্ক্রিনশট নিয়ে শ্রীলঙ্কায় মসজিদ ও মুসলিমদের দোকানপাটে এলোপাতাড়ি পাথর ছুড়েছে স্থানীয় লোকজন। রবিবার দেশটির পশ্চিম উপকূলীয় শহর চিলাওতে এই হামলা চালানো হয়। এ ঘটনার পর সেখানে কারফিউ জারি করেছে প্রশাসন। খবর রয়টার্সের

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশটে দেখা গেছে, এক ব্যক্তি সিংহলিজ ভাষায় মুসলমানদের পরিহাস করে লিখেছেন, তাদের এখন কান্না করাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। জবাবে হাসমার হামিদ নামে একজন লিখেছেন, বেশি হেসো না, একদিন তোমাদেরও কাঁদতে হবে। এ ঘটনার পর ক্ষুব্ধ হয়ে লোকজন তিনটি মসজিদ ও মুসলমানদের দোকানপাটে পাথর নিক্ষেপ করে।

কর্তৃপক্ষ বলছেন, পুলিশ আবদুল হামিদ মোহাম্মদ হাসমার (৩৮) নামে একটি ফেসবুক পোস্টের লেখককে আটক করেছেন।

দেশটির পুলিশের মুখপাত্র রাবন গুনাসেকারা বলেন, উত্তেজনা কমিয়ে আনতে চিলাওয়া এলাকায় সোমবার সকাল ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিনে কলম্বোর তিনটি গীর্জা ও বিলাসবহুল তিনটি হোটেলে ভয়াবহ বোমা হামলা চালায় আত্মঘাতী। এই হামলায় ২৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন আরও ৫০০ জনের বেশি। নিহতদের মধ্যে ৪০ জনের বেশি বিদেশি।

এ ঘটনার পর থেকেই সেখানকার মুসলমানরা নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন। দেশটির বিভিন্ন মুসলিম সংগঠনের দাবি, সারা দেশে থেকে ইতোমধ্যে হয়রানি শিকার হওয়ার কয়েক ডজন অভিযোগ পেয়েছেন তারা।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!