1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
লঞ্চের সাথে কার্গোর ধাক্কা বেঁচে গেলেন তিন শতাধিক যাত্রী - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় ছাত্রশক্তির গাইবান্ধা জেলার সদস্য সচিবের পদ স্থগিত ইশতেহার বাস্তবায়ন, কৃষির উন্নয়ন ও সামাজিক অপরাধ দূর করাই আমাদের প্রধান লক্ষ্য—- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রানমন্রী গোবিন্দগঞ্জ পৌরসভায় হতদরিদ্রদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ ডেঙ্গু প্রতিরোধে গাইবান্ধায় পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র‌্যালী গোবিন্দগঞ্জে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান কর্মসূচির উদ্বোধন করেন এমপি শামীম কায়সার লিংকন মহাশ্মশানের জায়গা দখলের চেষ্টা: মাসুদ রানার বিরুদ্ধে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসীর মানববন্ধন গোবিন্দগঞ্জে ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেফতার ইরান যুদ্ধ বন্ধের উপায় খুঁজছেন ট্রাম্প ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানি প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর পলাশবাড়ী পৌরসভায় ১৫৪৯ পরিবারের মাঝে ভিজিএফ-এর চাল বিতরণ

লঞ্চের সাথে কার্গোর ধাক্কা বেঁচে গেলেন তিন শতাধিক যাত্রী

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৫৪ বার পড়া হয়েছে

বালুভর্তি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়ার পরেও সারেংয়ের বুদ্ধিমত্তায় অল্পের জন্য রক্ষা পেলেন এমভি গ্লোরি অব শ্রীনগর-২ লঞ্চের তিন শতাধিক যাত্রী।

চাঁদপুরের মেঘনা নদীর মোহনপুর এলাকায় মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই দুর্ঘটনার পর আমরা যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব নেই। পরে আরেকটি লঞ্চ খবর দিয়ে আনা হলে যাত্রীরা গন্তব্যে রওনা দেন।

শ্রীনগর লঞ্চের মালিক মো. কামরুল ইসলাম বলেন, যাত্রীবাহী লঞ্চ এমভি গ্লোরি অব শ্রীনগর-২ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সদরঘাট থেকে প্রায় তিনশত যাত্রী নিয়ে ভোলার লালমোহনের উদ্দেশে রওনা হয়। রাত পৌনে ১০টার দিকে একটি বালুভর্তি বড় কার্গো পাশের দিক থেকে লঞ্চটিকে ধাক্কা দেয়। এতে লঞ্চের সামনের তলা ফেটে যায়। পরে লঞ্চে পানি প্রবেশ করতে থাকলে ওই সময় পেছনে থাকা ভোলা চরফ্যাশন উপজেলার দুলারহাটগামী শ্রীনগর-৮ লঞ্চটিকে খবর দিলে তারা ঘটনাস্থলে দ্রুত চলে আসে। এরপর শ্রীনগর-২ লঞ্চের যাত্রীদের উদ্ধার করে লালমোহনের উদ্দেশে রওনা হয়।

তিনি আরও বলেন, তলা ফেটে গেলে চালক দ্রুত লঞ্চটিকে একটি চরে উঠিয়ে দেন। যার কারণে যাত্রীদের কোনও সমস্যা হয়নি। বর্তমানে শ্রীনগর-২ লঞ্চটি চরে উঠিয়ে রাখা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!