1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

রাস্তায় নেমে খালেদা জিয়াকে মুক্ত করবো: নজরুল ইসলাম

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯
  • ৩৯ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আনন্দ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, তারা (আ.লীগ) এখন আনন্দ করছে। আনন্দ করুক। বিএনপিও আনন্দ করবে যেদিন সকল মানুষ নিয়ে রাস্তায় নেমে বেগম খালেদা জিয়াকে মুক্ত করবে।

আজ বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার তিনি এসব কথা বলেন। ঐতিহাসিক ফারাক্কা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী কৃষক দল।

নজরুল ইসলাম খান বলেন, আমরা যারা এখানে বসে আছি, তারা সবাই বলছি- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য কি করা দরকার,- এনিয়ে বহু আলোচনা করছি। কিন্তু আসলে কিছুই করছি না। কি করা দরকার, এবিষয়ে কারো বুদ্ধির অভাব নেই। তবে সেই বুদ্ধির কাজটা করার মতো কোন উদ্যোগ নাই! ভাসানীর সময় যত আন্দোলন সংগ্রাম হয়েছে সবসময় তিনি অংশ গ্রহণ করতেন। মাওলানা ভাসানী জনগণের জন্য কথা বলতেন, জনগণের জন্য কাজ করতেন।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, এখানে একজন বলেছেন, আত্মাহুতি দেওয়া দরকার। আত্মাহুতি দেওয়ার জন্য কারো অনুমতি লাগে না কি? আমি যদি আত্মাহুতি দিতে চাই, তাহলে একা একাই আত্মাহুতি দিতে পারি। কিন্তু আপনার মৃত্যু তো আমার চাওয়া না। আমার চাওয়া হলো খালেদা জিয়ার মুক্তি। আর বেগম জিয়ার মুক্তির জন্য আপনার মরা’র দরকার নেই, সাহস করে রাস্তায় আসেন। চলেন এক সঙ্গে রাস্তায় নেমে মিছিল করি। তাহলেই বেগম জিয়ার মুক্তি হবে।

রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে কারাবন্দী করে রাখা হয়েছে মন্তব্য নজরুল বলেন, খুবই অন্যায়ভাবে প্রতিহিংসা পরায়ন হয়ে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে সরকার বেগম খালেদা জিয়াকে আটকে রেখেছেন।এই দেশের জনগণ গনতন্ত্রের জন্য স্বাধীনতা সংগ্রাম করেছেন, জীবন দিয়েছেন, কিন্তু আজ স্বাধীন দেশে গনতন্ত্র নেই। আজ গনতন্ত্রকে মুক্ত করতে হলে গনতান্ত্রিক আন্দোলনে বারবার নেতৃত্ব দিয়ে বিজয়ী হওয়া সেনাপতি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, সরকার উন্নয়ন উন্নয়ন বলে গলা ফাটাচ্ছে। দেশে উন্নয়ন হচ্ছে কিন্তু তা অসম উন্নয়ন। যারা ধনী তারা আরো ধনী হচ্ছেন। এদেশে বর্তমানে ধনীরা যে হারে আরো ধনী হচ্ছেন সে হারে চীন ও আমেরিকার ধনীরাও ধনী হচ্ছে না। এরকম অসম উন্নয়ন অব্যাহত থাকলে একসময় দেশে বিলাস বহুল পন্যের ছাড়াছাড়ির সঙ্গে গরীবের লাশের ছড়াছড়ি দেখা যাবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের আহ্বায়ক শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে এবং সদস্য এসকে সাদীর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান,চেয়ারপারসনের উপদেষ্টা নাজমুল হক নান্নু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক তকদির হোসেন মোহাম্মাদ জসিম,নাজিম উদ্দীন মাস্টার,জামাল উদ্দীন খান মিলন,সদস্য সচিব হাসান জাফির তুহিন প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!