শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
৭ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২রা শাওয়াল, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সৌদির সাথে মিল রেখে পলাশবাড়ীতে ঈদ উদযাপন ব্রহ্মপুত্রে ধরা পড়ল ৯০ কেজির বাঘাইর: ১ লাখে বিক্রি, মাছ কিনতে ক্রেতাদের ভিড় লালমনিরহাটে সৌদি আরবের সঙ্গে মিল রেখে শতাধিক পরিবারের ঈদ উদযাপন তারাগঞ্জে মঞ্জুরুল হত্যায় গ্রেপ্তার আরও ১,বেরিয়ে আসছে পরিকল্পিত খুনের চাঞ্চল্যকর তথ্য পলাশবাড়ীতে বাসচাপায় অজ্ঞাত নারী নিহত গাইবান্ধায় খালের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু গোবিন্দগঞ্জে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল যুবক গ্রেফতার লালমনিরহাটে ঈদ উপলক্ষে ‘রোজ’ এনজিওর খাদ্য সহায়তা বিতরণ বিশ্বকাপ নয়, আমরা যুক্তরাষ্ট্র বয়কট করব : ইরান ফুটবল প্রধান লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৬ মোবাইল ও ২৪ সিম

রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৬৫ বার পড়া হয়েছে

রাজধানীর হাজারীবাগে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মনির (৪৫) ও গিয়াস (৩৩) নামে দুইজন নিহত হয়েছেন। র‌্যাব বলছে, নিহত দুইজনই ছিনতাইকারী।

আজ সোমবার (২০ মে) ভোর পৌনে চারটার দিকে হাজারীবাগের মধুসিটির সামনে এ ‘বন্দুকযুদ্ধ’ হয়।

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ মহিউদ্দিন ফারুকী বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রীমঙ্গল থেকে ইস্পাহানী কোম্পানির একটি চা পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে নিয়ে ঢাকায় চলে আসে ছিনতাইকারী চক্র। কাভার্ডভ্যানটি গাবতলী দিয়ে বেড়িবাঁধ হয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় মধুসিটির সামনে র‌্যাব সদস্যরা কাভার্ডভ্যানটিকে থামানোর চেষ্টা করলে ভ্যানটি একটি পিলারের সঙ্গে ধাক্কা লাগে।

এরপর কাভার্ডভ্যানে অবস্থান করা কয়েকজন র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র‌্যাবের দুই সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আহত হন। আত্মরক্ষার্থে র‌্যাব সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুইজন গুলিবিদ্ধ হয় এবং আরও কয়েকজন পালিয়ে যায়। গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানটিতে কমপক্ষে ৮-৯ টন চা পাতা আছে।

তিনি জানান, নিহতদের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে তাদের নাম জানা গেছে। ঘটনাস্থল থেকে চা-পাতা ভর্তি ছিনতাইকৃত কাভার্ড ভ্যানসহ বিদেশি পিস্তল ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গল পুলিশের বরাত দিয়ে র‌্যাব জানায়, নিহত মনিরের বিরুদ্ধে ছিনতাইসহ ২১টি বিভিন্ন মামলা রয়েছে। মনির এই ছিনতাইকারী চক্রের মূলহোতা। সে প্রায়ই চা-পাতা ভর্তি কাভার্ডভ্যান ছিনতাই করে পালিয়ে যেত। নিহত চালক গিয়াস ছিনতাইকৃত কাভার্ডভ্যান বিভিন্ন জায়গায় নিয়ে যেত। ধারণা করা হচ্ছে ছিনতাইকৃত কাভার্ডভ্যানটি পুরান ঢাকার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft