1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইরানে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত নিহত ৭৮৭ : রেড ক্রিসেন্ট ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে পলাশবাড়ীতে সামাজিক বনায়নের গাছ কাটায় অনিয়মের অভিযোগ: তদন্তে উপজেলা প্রশাসন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জামায়াতের মনোনয়ন পেলেন তরুণ সমাজসেবক ইঞ্জিনিয়ার সলিমুল্লাহ সলিল গোবিন্দগঞ্জে ৯৯০ পিস বুপ্রেনরফিন (এম্পল) ইনজেকশনসহ নারী মাদক কারবারী আটক দেশব্যাপী ধর্ষণ ও জেলায় ধারাবাহিক খুন ছিনতাইয়ের প্রতিবাদে সমাবেশ পীরগঞ্জের সাগুনী শালবনের ছায়ায় দোলের রঙ, ৮ নং দৌলতপুর ইউনিয়নে বসন্তোৎসবের উচ্ছ্বাস গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার

মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন: জাতিসংঘের আহ্বান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ১৪৬ বার পড়া হয়েছে

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ করার জন্য বিশ্ব সমাজের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই বিশ্ব সংস্থার তদন্ত কমিটি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, মিয়ানমারের সেনাবাহিনী দেশটির রোহিঙ্গা মুসলমানদের ওপর ‘জাতিগত শুদ্ধি অভিযান’ চালানোর পাশাপাশি ‘মানবতা বিরোধী অপরাধ’ করেছে। কাজেই বিশ্ব সমাজকে এই সেনাবাহিনীর সঙ্গে সহযোগিতা বন্ধ করতে হবে।

জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারের রাখাইন (সাবেক আরাকান) প্রদেশে জাতিগত শুদ্ধি অভিযানের কারণে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান দেশত্যাগ করতে বাধ্য হয়েছে। এতে আরো বলা হয়েছে, ২০১৭ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর গণহত্যা অভিযান শুরু হওয়ার পর থেকে এই মুসলিম জাতির ভাগ্য উন্নয়নের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।

মিয়ানমারের সেনাবাহিনী ২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন প্রদেশে রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে ভয়াবহ গণহত্যা অভিযান শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় উগ্র বৌদ্ধরা। এই দুই পক্ষের সম্মিলিত আক্রমণে ৩৫০টিরও বেশি মুসলিম গ্রাম জ্বালিয়ে দেয়া হয়। নিহত হন হাজার হাজার রোহিঙ্গা মুসলমান এবং ধর্ষিতা হন হাজার হাজার রোহিঙ্গা নারী।

জাতিসংঘের তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বিতাড়িত রোহিঙ্গা মুসলমানরা প্রতিবেশী বাংলাদেশের কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে মানবেতর জীবনযাপন করছে এবং তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য আন্তর্জাতিক সমাজের এগিয়ে আসা উচিত।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!