1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৪ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

মাদক মামলায় পুলিশ কনস্টেবল দণ্ডিত

  • আপডেট হয়েছে : সোমবার, ২০ মে, ২০১৯
  • ৩৮ বার পড়া হয়েছে

বরিশালে মাদক মামরায় ট্যুরিস্ট পুলিশের এক সদস্যসহ দু’জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (১৯ মে) শেষ বিকেলে বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রফিকুল ইসলাম আসামিদের অনুপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডিতরা হলেন- পটুয়াখালীর কুয়াকাটায় কর্মরত বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের কনস্টেবল মকবুল হোসেন ও অপরজন পটুয়াখালীর বাউফল উপজেলা সদরের বাসিন্দা মৃত আব্দুর রব হাওলাদারের ছেলে তালিকাভুক্ত মাদকবিক্রেতা মনির হোসেন হাওলাদার।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২১ ডিসেম্বর বাকেরগঞ্জ উপজেলার দুর্গাপাশা হিরণ বাজার এলাকা থেকে ট্যুরিস্ট পুলিশের সদস্য মকবুল ও তার সহযোগী মাদকবিক্রেতা মনিরকে ২৫০ পিস ইয়াবাসহ আটক করে সংশ্লিষ্ট থানা পুলিশ।

এ ঘটনায় একই দিন বাকেরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। ২০১৭ সালের ২২ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই মমিন উদ্দিন আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে।

আদালতের বিচারক ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাজার রায় ঘোষণা করেন।

এদের মধ্যে পুলিস সদস্য মকবুলকে দুই বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড এবং অপর মাদকবিক্রেতা মনির হোসেনকে সাত বছরের কারাদণ্ড ও পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

একই সঙ্গে আসামিরা আদালতে অনুপস্থিত থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরির আদেশ দিয়েছেন বিচারক।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft