1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন
২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন ৮ ডিসেম্বর পলাশবাড়ী হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে নিয়মবহির্ভূতভাবে সার মজুদ করায় ব্যবসায়ীকে জরিমানা পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা

বৈরি আবহাওয়ার কবলে পড়ে মিয়ানমারে ছিটকে পড়ল বাংলাদেশ বিমান

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৯ মে, ২০১৯
  • ২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক

বিমান বাংলাদেশের একটি বিমান ড্যাশ-আট মিয়ানমারের ইয়াঙ্গুনে অবতরণের সময় পিছলে রানওয়ের বাইরে চলে গেছে।

বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা শাকিল মিরাজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বৈরি আবহাওয়ার কারণে বিমানটি রানওয়ে থেকে বাইরে চলে যায়। খবর বিবিসির।

তিনি জানান, এতে কোন প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন আহত হয়েছেন। তবে তারা কতোটুকু আহত হয়েছেন সে সম্পর্কে তাদের কোন ধারণা নেই।

এসময় বিমানটিতে মোট ৩৩ জন আরোহী ছিল বলে বিমান এয়ারলাইন্স জানিয়েছে। তাদের মধ্যে চারজন ক্রু সদস্য এবং বাকি ২৯ জন যাত্রী। যাত্রীদের মধ্যে একজন শিশু ছিল বলে জানা গেছে।

শাকিল রিয়াজ বিবিসি বাংলাকে জানিয়েছেন, বাংলাদেশ সময় রাত দশটা পর্যন্ত তারা জানতে পেরেছেন যে অন্তত ১৮ জনকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি বলছে, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়লে ১১ জন আরোহী আহত হয়েছেন।

ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে যাতে দেখা যাচ্ছে বিমানটি রানওয়ের পাশে ঘাসের ওপর পড়ে আছে।

এএফপির একজন ফটোগ্রাফার বলেছেন যে তিনি একজন আহত নারীকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে দেখেছেন।

মিয়ানমার পুলিশের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থাটি বলছে, দুর্ঘটনায় একজন পাইলট, একজন বিমান সেবিকা এবং ন’জন যাত্রী আহত হয়েছেন।

বিমানটির সামনের অংশসহ দুটো পাখা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও তিনি বার্তা সংস্থাটিকে জানিয়েছেন।

বিমানের ফ্লাইট ০৬০ আজ বুধবার দুপুর ৩টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ৬টা ২২ মিনিটে ইয়াঙ্গুনে অবতরণের সময় বৈরি আবহাওয়ার কবলে পড়ে।

এসময় বৃষ্টি ও ঘন ঘন বজ্রপাত হচ্ছিল বলে জানা গেছে।

শাকিল মিরাজ বলেন, যাত্রীদেরকে ফিরিয়ে আনতে বাংলাদেশে স্থানীয় সময় রাত দশটার দিকে বিমানের একটি স্পেশাল ফ্লাইটের ইয়াঙ্গুন যাওয়ার কথা রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft