1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে সুপ্রিমকোর্টের জারীকৃত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৩শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
রমজান উপলক্ষে গাইবান্ধায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু পলাশবাড়ীতে হোসেনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান টিটু’র উদ্যোগে প্রতিবছরের ন্যায়এবারো বিশাল ইফতার মাহফিল তারাগঞ্জে অবৈধ মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান,দুইজনের ১ লাখ টাকা জরিমানা রাজধানীতে বিড়াল হত্যার দায়ে একজনের ৬ মাসের কারাদণ্ড লালমনিরহাটে সরকারি বিধি তুড়ি মেরে ব্যবসা ও গুণ্ডামি, পরিবার পরিকল্পনা পরিদর্শকের বিরুদ্ধে থানায় অভিযোগ পলাশবাড়ীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার গোবিন্দগঞ্জে বিএনপি কর্তৃক জামায়াত নেতা-কর্মিদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সাংবাদ সম্মেলন পলাশবাড়ীতে বিষ্ণুপুর জামে মসজিদে ইমাম-মুয়াজ্জিনের নাম প্রেরণে অনিয়মের অভিযোগ, ইউএনও’র কাছে লিখিত আবেদন পলাশবাড়ীতে পুলিশি টহল কমায় পরিস্থিতির অবনতি, দ্রুত ব্যবস্থা চায় সচেতন মহল রংপুরে ভূমিসেবা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিচারাধীন বিষয়ে সংবাদ প্রকাশে সুপ্রিমকোর্টের জারীকৃত বিজ্ঞপ্তি স্পষ্টীকরণ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২১ মে, ২০১৯
  • ৪৬ বার পড়া হয়েছে

বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ বিষয়ে ফের বিজ্ঞপ্তি দিয়েছে সুপ্রিমকোর্ট প্রশাসন।
আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুন্ন হয় এবং বিচারকাজ প্রভাবিত করে, এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয় বলে উল্লেখ করা হয়েছে নতুন এই বিজ্ঞপ্তিতে।
আজ মঙ্গলবার (২১ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেনের সই করা এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিচারাধীন মামলার সংবাদ প্রকাশ বিষয়ে এর আগে সুপ্রিমকোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তি স্পষ্ট করতে নতুন এ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বলে এতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিমকোর্ট সবসময় সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাসী। আদালতের ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুন্ন হয় এবং বিচারকাজ প্রভাবিত হয়, এমন সংবাদ পরিবেশন ও প্রচার প্রত্যাশিত নয়। এ অবস্থায় গত ১৬ মে জারি করা ২৪৭/২০১৯ নম্বর বিজ্ঞপ্তিটি স্পষ্ট করা হলো এবং বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করা হলো।
এর আগে, গত ১৬ মে সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ইদানীং লক্ষ্য করা যাচ্ছে, কোনো কোনো ইলেকট্রনিক মিডিয়া তাদের চ্যানেলে এবং কোনো কোনো প্রিন্ট মিডিয়া তাদের পত্রিকায় বিচারাধীন মামলা সংক্রান্ত বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করছে, যা একেবারেই অনভিপ্রেত। এ অবস্থায়, বিচারাধীন কোনো বিষয়ে সংবাদ পরিবেশন/স্ক্রল করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সুপ্রিমকোর্ট প্রশাসনের ওই বিজ্ঞপ্তি সংশোধন তথা স্পষ্ট করার অনুরোধ জানিয়ে ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পৃথক পৃথক বিবৃতি দিয়েছে। এরপর গতকাল আইনমন্ত্রী প্রধান বিচারপতির সঙ্গে এক সাক্ষাত শেষে জানিয়েছেন বিষয়টি স্পষ্ট করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!