1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বিকেলে বসছে ২০ দলীয় জোটের বৈঠক - খবরবাড়ি24.com
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
২৫শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউপি সদস্য পদে নির্বাচন করবে গাইবান্ধার দুই আলোচিত কনটেন্ট ক্রিয়েটর পলাশবাড়ীতে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে গোবিন্দগঞ্জে আকস্মিক ভারি বর্ষণে পানির নিচে কৃষকের স্বপ্নের আলুক্ষেত তারাগঞ্জে ড্রেনের কাদা একাকার রাস্তা: জনদুর্ভোগ চরমে, প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট তারাগঞ্জে খারুভাজ ব্রিজের কাছে মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকচালক নিহত, আহত ১ পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র ল্যাব টেকনোলজিস্ট জাভেদ হেসেনের ইন্তেকাল পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে দুঃস্থ-অসহায়দের মাঝে ভিজিএফ’র ১০ কেজি করে চাল বিতরণ পলাশবাড়ীর পৌরশহরের এসআর মিঠু’র মেধাবী সন্তান শিহাবের ইন্তেকাল ‎‘চোরের মুখে ধর্মের কাহিনী’ দুর্নীতির প্রতিবাদে মানববন্ধনে বরখাস্ত হওয়া বিতর্কিত অধ্যক্ষ তারাগঞ্জে ক্যানেলে পড়ে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া

বিকেলে বসছে ২০ দলীয় জোটের বৈঠক

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪৯ বার পড়া হয়েছে

শরিকদের ক্ষোভ প্রশমনে আজ ২০ দলীয় জোটের বৈঠক ডেকেছে বিএনপি। বিকাল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে।

জোটের শরীক এনপিপির চেয়ারম্যান অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ জানান, বৈঠকের পর ইফতারও করানো হবে। বৈঠকে জোট থেকে সম্প্রতি বেরিয়ে যাওয়া বিজেপির সভাপতি ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির নির্বাচিত ৫ এমপির শপথকে কেন্দ্র করে ২০ দলীয় জোট থেকে আন্দালিভ রহমান পার্থর বেরিয়ে যাওয়া ও অন্য শরিক দলগুলোর নেতিবাচক প্রতিক্রিয়ার মধ্যে জোটের এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিএনপি সূত্র জানায়, অন্য শরিকদের পাশাপাশি শনিবার রাতে গুলশান কার্যালয় থেকে আন্দালিভ রহমান পার্থকে ফোন করে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। তবে পার্থ বৈঠকে যোগ না দেয়ার কথা জানিয়েছেন।

পার্থ যাতে বৈঠকে আসেন সেজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান তার সঙ্গে কথা বলেছেন।

সূত্র আরও জানায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্কাইপির মাধ্যমে বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে। সংসদে যোগ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত শরিকদের অবহিত করা হতে পারে। একই সঙ্গে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হবে।

এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, নির্বাচন পরবর্তী রাজনীতি ও জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে বিএনপির সম্পর্ক থাকা না থাকাসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। এসব বিষয়ে একটি সুরাহা হবে বলে আশা করছি।

তিনি বলেন, ভবিষ্যৎ রাজনীতিতে ২০ দলের কৌশল কী হবে, জোট থেকে কেউ কেউ বেরিয়ে গেছেন, কেউবা আলটিমেটাম দিয়েছেন- এসব বিষয়ে একটি সমাধানে আসা উচিত। না হয় ভবিষ্যতে জটিলতা আরও বাড়বে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!