1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:০৭ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ী প্রেসক্লাবে সাংবাদিক পাপুল সরকারের জন্মদিন উদযাপন পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা

বিকল্প নেতৃত্ব খোঁজার অনুরোধ রাহুলের

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৮ মে, ২০১৯
  • ৩৭ বার পড়া হয়েছে

পার্লামেন্ট নির্বাচনে হারের দায় নিয়ে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর পদত্যাগের প্রস্তাবে সায় দিয়েছেন তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধী।

নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের পর গত শনিবার দলের ওয়ার্কিং কমিটির বৈঠকেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রাহুল। কিন্তু সেদিন কমিটি তার পদত্যাগপত্র গ্রহণ করেনি। রাহুলের পদত্যাগের সিদ্ধান্তে মত ছিল না তার মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকারও। তবে নিজের সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত সোনিয়া-প্রিয়াংকা তাকে বোঝাতে ব্যর্থ হয়ে পদত্যাগের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। খবর এনডিটিভির।

এদিকে কংগ্রেসের দুই নেতা আহমেদ প্যাটেল ও কে কে বেনুগোপালের সঙ্গে বৈঠকে নিজের বিকল্প খোঁজার জন্য নির্দেশ দিয়েছেন রাহুল গান্ধী। তবে বিকল্প খোঁজার বিষয়টি অস্বীকার করেছেন সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব আহমেদ প্যাটেল।

টুইটবার্তায় তিনি বলেন, কংগ্রেস সভাপতির সঙ্গে তার বৈঠক একেবারেই দলের পরিচালনা সংক্রান্ত বিষয় নিয়ে ছিল। এ বৈঠককে ঘিরে যেসব জল্পনা ও বক্তব্য তুলে ধরার চেষ্টা হচ্ছে তা ভিত্তিহীন।

নির্বাচনের পরাজয়কে রাহুল ব্যক্তিগতভাবে নিচ্ছেন বলে দায়িত্ব ছাড়তে চাইছেন বলে এনডিটিভিকে জানিয়েছেন কংগ্রেসের প্রবীণ নেতা শশী থারুর। তবে এটি তার নিজের বা কংগ্রেসের জন্য ভালো হবে না বলেও মন্তব্য করেন তিনি।

রাহুলের এমন অনড় অবস্থানের কারণে তার পরবর্তী সময়ে কে আসছেন কংগ্রেসের নেতৃত্বে, এমন প্রশ্ন উঠেছে।

তবে নিজের মা সোনিয়া গান্ধী ও বোন প্রিয়াংকা গান্ধীও যে সভাপতির দায়িত্বে আসবেন না তাও জানিয়ে দিয়েছেন রাহুল। রাহুল বলেছেন, গান্ধী- নেহরু পরিবার থেকেই যে সভাপতি করতে হবে, এমন কোনো কথা নেই। এমতাবস্থায় আগামীতে দল কীভাবে পরিচালিত হবে তা ঠিক করতে বৈঠকে বসবে কংগ্রেস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft