1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি বাতিলের দাবীতে ঢাকার কর্মসূচিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ ও সমাবেশ

বিএনপি না থাকলে বাকশাল কায়েম হতো: খন্দকার মোশাররফ

  • আপডেট হয়েছে : বুধবার, ২২ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, জাতীয়তাবাদী দল আজ না থাকলে, যারা আজ ক্ষমতায় তারা আবার বাকশাল কায়েম করতো। আজ যারা ক্ষমতায়, তারা জিয়াউর রহমানকে ভয় পায়। বেগম খালেদা জিয়া আজকে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে কারাগারে আছেন। তিনি আজ ক্ষমতায় থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হতো।

আজ মঙ্গলবার (২১ মে) জাতীয় প্রেসক্লা‌বের আব্দুস সালাম হ‌লে স্বাধীনতা ফোরা‌ম আয়োজিত বীর উত্তম প্রে‌সি‌ডেন্ট জিয়াউর রহমানের ৩৮ তম শাহাদাৎ বা‌র্ষিকী উপল‌ক্ষে এবং দেশনেত্রী বেগম খা‌লেদা জিয়ার অবিল‌ম্বে নিঃশর্ত মু‌ক্তি ও আরোগ্য কামনায় এক আলোচনা সভা, ‌দোয়া ও ইফতার ম‌হফি‌লে তি‌নি এসব কথা ব‌লেন।

তিনি বলেন, তাঁকে (খালেদা জিয়া) মুক্ত করতে এবং গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদেরকে আন্দোলন করতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রীকে মুক্ত করতে হবে। আর এজন্য ছাত্র-যুবকসহ সর্বস্তরের মানুষকে ঐক্য গড়ে তুলতে হবে।

কৃষক তার ধানে আগুন দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আজকে কৃষক তার ধানের ক্ষেতে আগুন জ্বালিয়ে দিচ্ছে কারণ ন্যায্য মূল্য পাচ্ছে না। সরকারের এ নিয়ে কোনো মাথা ব্যাথা নেই। এ সরকার ব্যর্থ। জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। এই রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য তারা চেষ্টা করছে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ’র সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য শাহ মোহাম্মদ নেসারুল, নিপুন রায় চৌধুরী প্রমুখ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft