1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বাংলাদেশ থেকে আসা বহিরাগতরাই হিংসা ছড়িয়েছিল: মমতা - খবরবাড়ি24.com
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
৩০শে রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান বিতরণ গাইবান্ধায় ১ টাকায় নিত্যপণ্য পেল ২’শ ৫০ পরিবার পলাশবাড়ীতে ‘স্বপ্ন’ সুপার শপের আউটলেটের শুভ উদ্বোধন গাইবান্ধায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অর্থ বিতরণ করলের আব্দুল করিম এমপি লালমনিরহাটে বড়ুয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন ত্রান মন্ত্রী দুলু পলাশবাড়ীর পার্বতীপুরে দুস্থ-অসহায়দের মাঝে নগদ অর্থ-ছাগল ও সেলাই মেশিন বিতরণ গোবিন্দগঞ্জে খাল খননের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ ফরহাদ হোসেন আজাদ এমপি পলাশবাড়ীতে এমপির বরাদ্দে ৬৭০ অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ পলাশবাড়ীতে দুর্যোগে লণ্ডভণ্ড ভুট্টাক্ষেত, কৃষি কর্মকর্তাদের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ কৃষকরা অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশাধিকার সীমিত ব্রাজিলে

বাংলাদেশ থেকে আসা বহিরাগতরাই হিংসা ছড়িয়েছিল: মমতা

  • আপডেট হয়েছে : শনিবার, ১১ মে, ২০১৯
  • ৫০ বার পড়া হয়েছে

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৭ বসিরহাটের বাদুড়িয়ায় হিংসার পিছনে রয়েছেন বহিরাগতরা। বাংলাদেশ থেকে লোকেরা এসে হিংসা, অশান্তি বাঁধিয়েছিল বসিরহাটে।

শনিবার পশ্চিমবঙ্গের হাড়োয়ায় নির্বাচনী প্রচারে এসে একথা বলেন তিনি।

এক স্কুল কিশোরের ফেসবুক পোস্টকে ঘিরে ২০১৭-র জুলাইতে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাটের বাদুড়িয়া। ব্যাপক অশান্তি ছড়ায়। সেইসময়ও স্থানীয়রা অভিযোগ করেছিলেন, অশান্তির পিছনে বহিরাগতদের হাত রয়েছে। এদিন সেই অভিযোগকেই নিজে মুখে স্বীকৃতি দিলেন মুখ্যমন্ত্রী।

এদিন হাড়োয়ার সভা থেকে মোদীকে নিশানা করে কড়া আক্রমণ করেন মমতা। বলেন, “দাঙ্গা করেই হাতেখড়ি নরেন্দ্র মোদীর।” অটল বিহারী বাজপেয়ী ধর্ম শেখার কথা বলেছিলেন। কিন্তু মোদীরা ধর্মকে হাতিয়ার করে হিংসা ছড়াচ্ছেন বলে তোপ দাগেন তিনি। তিনি অভিযোগ করেন, ভোটে অশান্তি ছড়াতে বাইরের রাজ্য থেকে লোক এনে লুকিয়ে রাখছে বিজেপি।

ভোট কিনতে বিজেপি নেতারা টাকার থলে নিয়ে ঘুরছেন বলেও হাড়োয়ায় ফের দাবি করেন তৃণমূল নেত্রী। বলেন, “বাক্স বাক্স টাকা ঢুকেছে। গাড়ি করে, হেলিকপ্টারে করে টাকা আসছে। বনগাঁ, বসিরহাটের বিভিন্ন জায়গায় টাকা চলে যাচ্ছে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft