1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন
২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ডা. সাদিকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ইনকিলাব মঞ্চের ওসমান হাদী গুলিবিদ্ধের প্রতিবাদে গাইবান্ধায় মশাল মিছিল গোবিন্দগঞ্জে দ্রুত ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী পালন ১২ ডিসেম্বর গোবিন্দগঞ্জ হানাদার মুক্ত দিবস তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার তারাগঞ্জে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণায় আনন্দ মিছিল তারাগঞ্জে অধ্যক্ষ সালামের অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন সাদুল্লাপুরে মাদ্রাসা শিক্ষক পরিষদের পরিচিতি ও আলোচনা সভা গাইবান্ধায় ব্র্যাকের শিক্ষা কর্মসূচীর আওতায় মেধাবিকাশ বৃত্তি প্রদান

বগুড়ার শেরপুরে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৭ মে, ২০১৯
  • ৩২ বার পড়া হয়েছে

আব্দুস সালাম শাহিন শেরপুর(বগুড়া)প্রতিনিধি:
গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহের লক্ষে ১৭ মে শুক্রবার বেলা ১১টায় বগুড়ার শেরপুর খাদ্য গুদাম চত্বরে সংগ্রহ অভিযান কর্মসুচির শুভ উদ্বোধন করেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য আলহাজ¦ হাবিবর রহমান।
শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হারুন উর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক এসএম সাইফুল ইসলাম, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবর রহমান মজনু, পৌর মেয়র আলহাজ¦ মো. আব্দুস সাত্তার, সাপ্তাহিক আজকের পত্রিকার সম্পাদক আলহাজ¦ সাইফুল বারী ডাবলু। বক্তব্য রাখেন শেরপুর উপজেলা চাউলকল মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, উপজেলা সেমি অটো রাইচ মিল সমিতির সভাপতি আলহাজ¦ আবু তালেব আকন্দ। এসময় শেরপুর উপজেলা নির্বাচন অফিসার মোছা: আছিয়া খাতুন, শেরপুর খাদ্য গুদাম কর্মকর্তা আতিকুর রহমান, মির্জাপুর গুদাম কর্মকর্তা মুকুল টুডুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও মিলারগন উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে শেরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হারুন উর রশিদ বলেন, চলতি মৌসুমে অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহ কর্মসুচির আওতায় শেরপুরের দুটি খাদ্যগুদামে সরকারীভাবে ২৬ টাকা কেজি দরে প্রকৃত কৃষকদের কাছ থেকে ৬৩৫ মেট্রিক টন ধান, সিদ্ধ চাল ১৪৫৯২ মেট্রিক টন, আতপ ২২৫৩ মেট্রিক টন সংগ্রহ করা হবে। তাছাড়া একজন কৃষক ১ থেকে দেড় মে.টন ধান উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিক্রয় করতে পারবেন। তবে এ সংগ্রহ অভিযান কর্মসুচী আগামী ৩১ আগস্ট মাস পর্যন্ত চলমান থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft