1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৪ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় সার সিন্ডিকেট বন্ধের দাবীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ গাইবান্ধায় জেলা বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত ইফতারের আলোয় প্রাণ ফিরে পায় পীরগঞ্জের বাজার গোবিন্দগঞ্জে স্কুলশিক্ষিকা সামছুন্নাহার রুমা হত্যার প্রতিবাদে মানববন্ধন গাইবান্ধা জেলা মটর মালিক সমিতির নতুন কমিটি গঠন পলাশবাড়ীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় শিক্ষক দম্পতির কন্যা ফার্দিয়ার বৃত্তি লাভ পলাশবাড়ীর রেখারাণী স্কুলের আয়োজনে ইফতার ও দো’আ মাহফিল গোবিন্দগঞ্জে স্কুল শিক্ষিকা হত্যাকান্ডের ঘটনায় দ্বিতীয় স্বামী আটক গাইবান্ধায় ট্রাক্টর চাপায় গৃহবধূ নিহত গোবিন্দগঞ্জ পৌরসভার আওতাধীন দু’টি রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

ফেনীর নতুন এসপি কাজী মনিরুজ্জামান

  • আপডেট হয়েছে : সোমবার, ১৩ মে, ২০১৯
  • ৪৭ বার পড়া হয়েছে

ফেনীর নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন কাজী মনিরুজ্জামান। রবিবার (১২ মে) রাতে তিনি এ দায়িত্বভার গ্রহণ করেন। পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত এ কর্মকর্তা ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (১৩ মে) মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দফতরের গণমাধ্যম ও জনসংযোগ শাখার সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. সোহেল রানা।

আলোচিত ফেনীর সোনাগাজীর নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় বিকেলে এস এম জাহাঙ্গীর আলম সরকারকে পুলিশ সদর দফতরে প্রত্যাহার করা হলে কাজী মনিরুজ্জামান তার স্থলাভিষিক্ত হন। কাজী মনিরুজ্জামান র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্রাইম প্রিহেনসিভ কোম্পানি কমান্ডারের দায়িত্ব পালন করেছেন।

ঝিনাইদহের গোবিনাথপুরে ১৯৭৬ সালের ৩০ জুন কাজী মনিরুজ্জামান জন্মগ্রহণ করেন। ১৯৯২ সালে হরিনাকুন্ড পিএনহাই স্কুল থেকে এসএসসি ও ১৯৯৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে এমএসএস ডিগ্রি লাভ করেন।

পরবর্তীতে ২০০৬ সালে ২১ আগস্ট বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বিসিএস ২৫তম ব্যাচের এ কর্মকর্তা জানান, জনগণের সেবায় তার ফোন ২৪ ঘণ্টা খোলা থাকবে। নিষ্ঠার সঙ্গে তিনি তার দায়িত্ব পালন করবেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!