1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১০:৪০ পূর্বাহ্ন
২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৮ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পাক হানাদার মুক্তদিবস উপলক্ষে পলাশবাড়ীতে আলোচনা সভা বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে গাইবান্ধায় এনসিপির আনন্দ মিছিল প্রতারণা মামলার সাজাপ্রাপ্ত আসামী রুবেল র‌্যাবের অভিযানে ঢাকায় গ্রেফতার পলাশবাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত গোবিন্দগঞ্জে কৃষকের অধিকার ও নারীর প্রতি সহিংসতা রোধে মানববন্ধন জাতীয় যুবশক্তির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন গোবিন্দগঞ্জ শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা : রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় পলাশবাড়ীতে অফিসের হাটের বেদখল জায়গা উদ্ধারে জোর দাবি: আরইউটিডিপির বরাদ্দে আধুনিক স্থাপনা চায় পৌরবাসী পলাশবাড়ীতে পৈত্রিক জমি দখলের অভিযোগে গ্রীন ফিল্ড স্কুলের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ওয়ারিশদের সংবাদ সম্মেলন

ফিলিস্তিন নিয়ে যুক্তরাষ্ট্রের ভয়ঙ্কর পরিকল্পনা রুখতে হবে

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৩১ মে, ২০১৯
  • ৩৩ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি জাতির অধিকার ক্ষুণ্ন করতে যুক্তরাষ্ট্র ‘শতাব্দীর সেরা সমঝোতা’ নামে যে পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে তা নিশ্চিতভাবে ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। ফিলিস্তিনের জনগণ নিয়ে মার্কিন এ ভয়ঙ্কর পরিকল্পনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোরও আহ্বান জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার গাজা উপত্যকায় ‘শতাব্দীর সেরা সমঝোতাকে না বলুন’ শীর্ষক একটি সম্মেলনে ভিডিও কনফারেন্সে দেয়া বক্তৃতায় এ কথা বলেন তিনি।

তেহরান থেকে দেয়া ওই বক্তৃতায় শামখানি বলেন, বিশ্বের মানচিত্র থেকে ফিলিস্তিনকে চিরতরে মুছে ফেলার জন্যই যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা হাতে নিয়েছে। ভয়ঙ্কর এ পরিকল্পনাটির বিরুদ্ধে এখনই মুসলিম উম্মাহকে সোচ্চার হতে হবে।

স্বাধীনতাকামী ফিলিস্তিনি জনগণের হাতে শতাব্দীর সেরা সমঝোতা পরাজিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন ইরানের নিরাপত্তাপ্রধান।

সম্মেলনে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনগুলোর সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

এদিকে কথিত শতাব্দীর সেরা চুক্তির বিষয়ে সমর্থন আদায়ে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের সিনিয়র উপদেষ্টা জারেড কুশনার।

বর্তমানে জারেড কুশনারের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধিদল মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। মঙ্গলবার মরক্কোর রাজধানী রাবাত থেকে সফর শুরু করে এই সপ্তাহে জর্ডানের রাজধানী আম্মান ও জেরুজালেম সফর করছেন তিনি।

ইসরাইল-ফিলিস্তিন সংঘাত নিরসনে ট্রাম্প কথিত শতাব্দীর সেরা চুক্তির বিষয়ে সমর্থন আদায়ে এই সফরে গেছেন বলে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft