1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ অতিরিক্ত ফি আদায় নিয়ে কারিগরি শিক্ষা বোর্ডের সতর্কতা স্থানীয় ক্লিনিক রক্ষায় সন্তান জন্মদানে ১ হাজার ইউরো বোনাস দিচ্ছে ফরাসি শহর জুলাই হত্যাকাণ্ডের খুনিদের ফিরিয়ে আনা সরকারের প্রধান লক্ষ্য : প্রেস সচিব

প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে : স্পিকার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯
  • ৩৫ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে অবশ্যই তথ্য-প্রযুক্তিতে দক্ষ হতে হবে।

তিনি বলেন, এ লক্ষ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলছে। খবর বাসসের।

আজ বৃহস্পতিবার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টারে ‘ডেভেলপিং ডিজিটাল গভর্নমেন্ট স্ট্রাটেজিস : অ্যান ওরিয়েন্টেশন প্রোগ্রাম অন ই-গভার্নেন্স’ শীর্ষক কর্মশালা সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আজ সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞডিপ্ততে আরো জানানো হয়, এ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন আ,ফ, ম রুহুল হক এমপি, অ্যারোমা দত্ত এমপি এবং নাহীদ ইজহার খান এমপি।

স্পিকার বলেন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর আয়োজিত চার দিনব্যাপী এ কর্মশালা প্রশংসনীয়। আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করে তিনি বলেন এ কর্মশালা সংসদ সদস্যদের ও সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের আইসিটি বিষয়ে যে ধারণা দিয়েছে তা অত্যন্ত কার্যকর। জীবন চলার প্রতিটি ক্ষেত্রই এখন তথ্য প্রযুক্তি নির্ভর, সেকারণে ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে সংসদ সদস্যগণ সংসদে কার্যকর ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ই-গভর্নমেন্ট লিডারশীপ সেন্টার এনইউএস এর ডাইরেক্টর অশোক কুমার চার দিনব্যাপী কর্মশালার সারমর্ম উপস্থাপন করেন। তিনি তার উপস্থাপনায় ফিশিং ভিলেজ সিঙ্গাপুরের স্মার্ট ন্যাশনে রূপান্তরের প্রেক্ষিত উল্লেখ করেন। কর্মশালা চলাকালে অংশগ্রহণকারীবৃন্দ সিঙ্গাপুর ন্যাশনাল লাইব্রেরি এবং সিঙ্গাপুর পার্লামেন্ট পরিদর্শন করেন।

সমাপনী অনুষ্ঠানে মো. ইসরাফিল আলম এমপি, মীর মোশতাক আহমেদ রবি এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, আয়েশা ফেরদাউস এমপি, ওয়াসিকা আয়েশা খান এমপিসহ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাগণ অংশ নেন। এ সময় সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft