1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে বিবাহবহির্ভূত সম্পর্কের অপবাদে গৃহবধুর নির্যাতন ও আত্মহত্যা,স্থানীয় নেতৃত্বের ভূমিকা প্রশ্নবিদ্ধ গাইবান্ধায় ‘জাসদ নেতাকে’ এনসিপির আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ গাইবান্ধার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ৬ নেতাকে শোকজ তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যা: এলাকায় শোক–আতঙ্ক,  দুস্কৃতকারী‌দের গ্রেপ্তারের দাবি ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ-নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে গাইবান্ধায় নারী-পুরুষদের সাথে আলোচনা সভা গাইবান্ধা হানাদার মুক্ত দিবস পালন গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে ৩ মাদক কারবারী গ্রেফতার চেনা ছকেই জাদু : বছরের শেষ ব্লকবাস্টার হতে পারে ‘অ্যাভাটার ৩’ গুচ্ছ ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ১০ ডিসেম্বর

পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

  • আপডেট হয়েছে : শুক্রবার, ২৪ মে, ২০১৯
  • ৩০ বার পড়া হয়েছে

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। শুক্রবার জেলার বেড়া উপজেলায় ট্রাকচাপায় অটোভ্যান চালক ও ঈশ্বরদী উপজেলায় যাত্রীবাহি বাসচাপায় মিল শ্রমিক নিহত হন।

নিহতরা হলেন-সাঁথিয়া উপজেলার পুন্ডরিয়া গ্রামের রহিম প্রামানিকের ছেলে নাজিম উদ্দিন (১৮) ও ঈশ্বরদী উপজেলার ভাদুর বটতলা গ্রামের ভোলা প্রামাণিকের ছেলে হামিদুর প্রামানিক (৩৭)।

মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল খালেক জানান, শুক্রবার সকাল দশটার দিকে অটোভ্যানচালক নাজিম উদ্দিন বেড়া সিঅ্যান্ডবি চতুর বাজারে গোলচত্ত্বর থেকে যাত্রী নিয়ে চাকলা আসার অপেক্ষায় দাঁড়িয়েছিলেন।

এ সময় পঞ্চগড় থেকে পাবনাগামী পাথরবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান নাজিম উদ্দিন।

অপরদিকে ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী জানান, শুক্রবার সকালে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী ফিড মিল এলাকা বাইসাইকেলযোগে যাচ্ছিলেন হামিদুর রহমান।

এসময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হামিদুর মারা যান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft