1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গোবিন্দগঞ্জে আব্দুর রহিম সরকার আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত গাইবান্ধায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু এবং সুস্থতা কামনায় পলাশবাড়ীতে শিক্ষক সমাবেশ ও দোয়া মহাফিল তারাগঞ্জে মোটরসাইকেল ও অটোরিকশা সংঘর্ষে নিহত-১ কৃত্রিম সংকট তৈরির দায়ে তারাগঞ্জে সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা গাইবান্ধায় ধর্ম অবমাননার প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ ও মানববন্ধন সাদুল্লাপুরের ইদিলপুরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মুমূর্ষু ধতরা বিল; পীরগঞ্জের কৃষি, পরিবেশ ও মৎস্যসম্পদের মৃতপ্রায় উৎস ! গাইবান্ধায় রংপুর বিভাগীয় লেখক পরিষদের সাহিত্য পাঠের আসর তারুণ্যের উৎসব উপলক্ষে গাইবান্ধায় প্রীতি নারী ফুটবল ম্যাচ

পাবনায় শিক্ষককে মারধর করা ছাত্রলীগ নেতা জুন্নুন গ্রেফতার

  • আপডেট হয়েছে : শনিবার, ১৮ মে, ২০১৯
  • ৩৬ বার পড়া হয়েছে

পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের ঘটনায় কলেজ ছাত্রলীগ সভাপতি শামসুদ্দিন জুন্নুনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে পাবনা শহরের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করে।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, প্রভাষক মাসুদুর রহমানকে মারধরের মামলায় শামসুদ্দিন জুন্নুন এজাহার নামীয় আসামি না হলেও ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাবনা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল আহাদ বাবু জানান, ছাত্রলীগ নেতা জুন্নুন প্রভাষক মাসুদুর রহমানকে লাঞ্ছিতের মামলার আসামি না হলেও শিক্ষক সমাজ জুন্নুনকে নির্দেশদাতা হিসেবে অভিযুক্ত করে তাকে গ্রেফতারে দাবি জানিয়েছেন। শিক্ষকদের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাকে আইনের হাতে সোপর্দ করেছে।

উল্লেখ্য, পরীক্ষায় নকলে বলম্বনে বাধা দেয়ায় সরকারি শহীদ বুলবুল কলেজের প্রভাষক মাসুদুর রহমানকে গত ১২ মে কলেজের মূল ফটকে মারধর করে ছাত্রলীগ কর্মীরা। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে নিন্দার ঝড় ওঠে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft